Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘আমরা সরকার গড়ব না’, রাজ্যপালকে জানিয়ে দিল মহারাষ্ট্র বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: রবিবারও মিটল না মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে টানাপড়েন। কেয়ারটেকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে স্পষ্ট জানিয়ে দিল, তারা সরকার গঠনের দাবি জানাচ্ছে না। সং

‘আমরা সরকার গড়ব না’, রাজ্যপালকে জানিয়ে দিল মহারাষ্ট্র বিজেপি

শেষ আপডেট: 10 November 2019 14:04

দ্য ওয়াল ব্যুরো: রবিবারও মিটল না মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে টানাপড়েন। কেয়ারটেকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে স্পষ্ট জানিয়ে দিল, তারা সরকার গঠনের দাবি জানাচ্ছে না। সংবাদমাধ্যমকে বিজেপির মহারাষ্ট্র রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল জানিয়েছেন, “আমরা রাজ্যপালকে জানিয়ে দিয়েছি সরকার গঠনের দাবি জানাচ্ছি না। যতক্ষণ না শিবসেনা আমাদের সঙ্গে আসছে আমরা ততক্ষণ সরকার গড়ব না।” চন্দ্রকান্তর বক্তব্য, “মহারাষ্ট্রে যে জটিলতা তৈরি হয়েছে, তার জন্য দায়ী শিবসেনা।” তাঁর কথায়, “আমাদের সঙ্গে মহাজোট করে শিবসেনা ভোটে লড়েছিল। এখন যদি তারা জনমতকে উড়িয়ে দিয়ে এনসিপি, কংগ্রেসের সঙ্গে সরকার গড়ে, তাহলে ওদের জন্য শুভেচ্ছা রইল।” সরকার গঠনের যে সময় ছিল, তা ইতিমধ্যেই পেরিয়ে গেছে। রবিবার দুপুরে ফড়নবিশের বাসভবনে মহারাষ্ট্র বিজেপির শীর্ষ নেতারা মিলিত হয়েছিলেন। সেখানেই সিদ্ধান্ত হয়, রাজ্যপালের ডাকে রাজভবনে গিয়ে কী বলা হবে।” কেন্দ্রীয় বিজেপির তরফে মহারাষ্ট্রের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব উপস্থিত ছিলেন ফড়নবিশের বাড়ির কোর গ্রুপের বৈঠকে। তিনি ইতিমধ্যেই সর্বভারতীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন গোটা বিষয়টি। হরিয়ানার সঙ্গেই ভোট হয়েছিল মহারাষ্ট্রে। কিন্তু হরিয়ানার সরকার ও মন্ত্রিসভা গঠন হয়ে গেলেও মহারাষ্ট্রে দড়ি টানাটানি অব্যাহত। এর মধ্যেই শিবসেনা-বিজেপি সংঘাত চরমে পৌঁছেছে। সরাসরি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে মিথ্যাবাদী বলে তোপ দেগেছেন ফড়নবিশ। পাল্টা শিবসেনা প্রধান বলেছেন, “অমিত শাহ আমাকে প্রশ্ন করেছিলেন, জোটে থাকার জন্য আপনি কী চান? আমি বলেছিলাম, মুখ্যমন্ত্রীর পদটি আড়াই বছরের জন্য আমার দলকে দিতে হবে। তখন তাঁরা আমার দাবি মেনে নিয়েছিলেন।” তিনি আরও বলেছিলেন, “যাঁরা আমায় মিথ্যাবাদী বলছেন তাঁরা মিথ্যাবাদী।” কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী জানিয়েছিলেন, কংগ্রেস কখনই শিবসেনার সঙ্গে গাঁটছড়া বেঁধে সরকার গড়বে না। কিন্তু তারপর শোনা যায় এনসিপি নেতা শরদ পওয়ার মহারাষ্ট্রে অ-বিজেপি সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। কংগ্রেস ও শিবসেনা, দুই দলের নেতারাই সম্প্রতি দেখা করেছেন পওয়ারের সঙ্গে। একটি সূত্রে খবর, দক্ষিণ মুম্বইয়ে পওয়ারের বাড়িতে গিয়েছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। গিয়েছিলেন কংগ্রেসের বালাসাহেব থোরাট, অশোক চহ্বণ, সুশীলকুমার শিন্ডে, পৃথ্বীরাজ চৌহানের মতো নেতারাও। গত দু’সপ্তাহ ধরে বিভিন্ন দলের নেতার সঙ্গে যোগাযোগ রেখেছেন প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ার। তিনি তিনটি দলকে নিয়ে সরকার গঠনের রোডম্যাপ তৈরি করেছেন বলে জানা গিয়েছে। এদিনের বিজেপির সরকার গঠনের দাবি থেকে সরে আসার পর, মারাঠা মুলুকের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

```