Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বেনজির পদক্ষেপ, সাধারণ মানুষও ৩ বছরের জন্য কাজ করতে পারবেন সেনাবাহিনীতে  

দ্য ওয়াল ব্যুরো: বেনজির সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় সেনা। এবার সাধারণ মানুষও তিন বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন। অফিসার-সহ বিভিন্ন পদমর্যাদায় কাজ করার সুযোগ পাবেন তাঁরা। শুধুমাত্র সাধারণ মানুষ নন, আধাসেনা ও কেন্দ্রীয় বাহিনী থে

বেনজির পদক্ষেপ, সাধারণ মানুষও ৩ বছরের জন্য কাজ করতে পারবেন সেনাবাহিনীতে  

শেষ আপডেট: 14 May 2020 07:58

দ্য ওয়াল ব্যুরো: বেনজির সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় সেনা। এবার সাধারণ মানুষও তিন বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন। অফিসার-সহ বিভিন্ন পদমর্যাদায় কাজ করার সুযোগ পাবেন তাঁরা। শুধুমাত্র সাধারণ মানুষ নন, আধাসেনা ও কেন্দ্রীয় বাহিনী থেকেও কর্মীদের ভারতীয় সেনায় যুক্ত করার চিন্তাভাবনা চলছে। সাত বছর সেনাবাহিনীতে কাজ করার পরে ফের নিজের নিজের জায়গায় ফিরে যাবেন তাঁরা। জানা গিয়েছে, এই বেনজির সিদ্ধান্ত গ্রহণ করার আগে আলোচনা করছেন ভারতীয় সেনা, নৌবাহিনী ও বায়ুসেনা প্রধানরা। একবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেই তা ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য হল মানুষের মধ্যে জাতীয়তাবোধ ও দেশপ্রেম আরও জাগিয়ে তোলা। সেইসঙ্গে ১৩ লক্ষ সেনা জওয়ানদের জীবন সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি ওয়াকিবহাল করে তোলা। ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল অমন আনন্দ বৃহস্পতিবার জানিয়েছেন, “সাধারণ মানুষকে সেনাতে যোগদান করানোর এই পদক্ষেপ সত্যিই বেনজির। প্রাথমিকভাবে ১০০ অফিসার ও ১০০০ কর্মীকে নিয়োগ করার কথা ভাবা হচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ট্যুর অফ ডিউটি’ বা ‘থ্রি ইয়ার্স শর্ট সার্ভিস’। ভারতের যুব সম্প্রদায়ের মধ্যে অনেকেই এমন আছেন, যাঁরা জওয়ান হিসেবে নিজের কেরিয়ার না গড়তে চাইলেও আর্মির জীবন উপযোগ করে দেখতে চান। তাঁদের জন্য এটা দূরন্ত সুযোগ।” সেনা সূত্রে খবর, এই পদক্ষেপ নেওয়া হলে ভারতীয় সেনা আর্থিকভাবেও লাভবান হবে। কারণ বর্তমানে ১০ থেকে ১৪ বছরের জন্য জওয়ানদের ভর্তি করা হয় সেনায়। কিন্তু তিন বছরের জন্য কাউকে ভর্তি করা মানে তার কাজের সময় অনেকটা কম। ফলে গ্রাচুইটি, পেনশন ও অন্যান্য প্যাকেজ তিনি পাবেন না। তার জন্য অনেক কম খরচ হবে সেনাবাহিনীর। খরচ কতটা কম হতে পারে, তা নিয়ে একটা তুলনামূলক আলোচনা করেও দেখা হয়েছে, সূত্রের খবর, এই মুহূর্তে একজন জওয়ান প্রশিক্ষণ নিয়ে ভর্তি হওয়ার পর ১৪ বছর পরে তাঁর অবসরের মাঝে প্রায় ৫.১২ কোটি টাকা খরচ হয় তাঁর পিছনে। যদি কোনও অফিসার র‍্যাঙ্কের জওয়ান হন, তাহলে খরচ হয় ৬.৮৩ কোটি টাকা। কিন্তু সেখানে একজন তিন বছরের জন্য যুক্ত হলে তাঁর উপর ৮০ থেকে ৮৫ লক্ষ টাকা খরচ হবে।

আরও পড়ুন ৩০ জুন অবধি ট্রেনের টিকিট বাতিল, তবে বাড়ি পৌঁছে দেওয়া হবে পরিযায়ীদের

এই প্রকল্পের আওতায় যদি প্রথমে ১০০০ জওয়ান নেওয়া হয়, তাহলে সেখানেই সেনার ১১ হাজার কোটি টাকার খরচ বাঁচে। এই টাকা সেনাকে আরও উন্নত করার কাজে ব্যবহার করা যেতে পারে। সেনাতে যোগ দেওয়া যুব সম্প্রদায়ের জন্যও এটা বড় সুযোগ। কারণ এক বছরের প্রশিক্ষণ ও তিন বছরের কাজের পরে একটা ভাল চাকরি পাওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে তাঁদের কাছে। এই সময়ের মধ্যে শারীরিক ও মানসিক ক্ষমতা, আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, চাপ সামলানোর মতো অনেক গুণ তাঁদের মধ্যে গড়ে উঠবে। ফলে বড় কোম্পানি তাঁদের কাজে নিতে চাইবে। এই পদক্ষেপ দু’দিক থেকেই লাভবান হতে পারে বলে মনে করছেন সেনা আধিকারিকরা।

```