Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুলিশ হেফাজতে বাবা-ছেলের মৃত্যু, জোড়া খুনের অভিযোগ পরিবারের, তামিলনাড়ু জুড়ে শুরু প্রতিবাদ

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ হেফাজতে একটি মোবাইল দোকানের মালিক ও তাঁর ছেলের মৃত্যুর ঘটনায় উত্তাল তামিলনাড়ু। ক্ষোভ বাড়ছে পুলিশের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, লক আপের মধ্যে প্রবল অত্যাচার করে মেরে ফেলা হয়েছে তাঁদের। অন্যদিকে পুলিশের অভিযোগ, অসুস্থ হয়

পুলিশ হেফাজতে বাবা-ছেলের মৃত্যু, জোড়া খুনের অভিযোগ পরিবারের, তামিলনাড়ু জুড়ে শুরু প্রতিবাদ

শেষ আপডেট: 25 June 2020 13:54

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ হেফাজতে একটি মোবাইল দোকানের মালিক ও তাঁর ছেলের মৃত্যুর ঘটনায় উত্তাল তামিলনাড়ু। ক্ষোভ বাড়ছে পুলিশের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, লক আপের মধ্যে প্রবল অত্যাচার করে মেরে ফেলা হয়েছে তাঁদের। অন্যদিকে পুলিশের অভিযোগ, অসুস্থ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ির তুতিকোরিনে। গত শুক্রবার শান্তাকুলম এলাকার একটি মোবাইল দোকানের মালিক জয়রাজ ও তাঁর ছেলে পেন্নিসকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, নির্দিষ্ট সময়ের পরেও দোকান খুলে রেখেছিলেন তাঁরা। সোমবার সকালে তাঁদের মৃত্যুর খবর সামনে আসে। তারপরেই শুরু হয় বিক্ষোভ। আগামী কাল তুতিকোরিনের সব দোকান বন্ধ রেখে বিক্ষোভ দেখানো হবে বলে ঠিক হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁদের লক আপে খুন করা হয়েছে। তাই ময়নাতদন্তের পরে দু’জনের দেহ নিতে অস্বীকার করেছেন তাঁরা। পরিবারের অভিযোগ, দু’জনেরই পায়ুদ্বারে আঘাতের চিহ্ন ছিল। এছাড়া আরও অনেক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশকর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। জয়রাজের মেয়ে পেরসিসের অভিযোগ, “এটা জোড়া খুনের ঘটনা। আমার বাবা ও দাদাকে এমন জায়গায় অত্যাচার করা হয়েছে, যা একজন মহিলা হিসেবে আমি মুখে আনতে পারছি না। যতক্ষণ না ওখানকার পুলিশ কর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হচ্ছে, ততক্ষণ আমরা দেহ নেব না।” পুলিশের তরফে যে এফআইআর দায়ের করা হয়েছে, তাতে লেখা রয়েছে, মাটিতে পড়ে যাওয়াতে আঘাত লাগে দু’জনের। জয়রাজ ও পেন্নিস নাকি পুলিশকর্মীদের গালিগালাজ দেন। এমনকি তাঁদের খুনের হুমকিও তাঁরা দিয়েছিলেন বলে লেখা রয়েছে এফআইআরে। দু’জনের বিরুদ্ধে খুনের হমকি, হেনস্থা প্রভৃতি ধারায় অভিযোগ দায়ের হয়েছিল। পরিবারের অভিযোগ, সোমবার ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দেওয়ার আগে যে জেলে তাঁদের রাখা হয়েছিল, সেখানে শুক্রবার রাত থেকে তাঁদের উপর লাগাতার অত্যাচার করা হয়। তার ফলেই তাঁদের মৃত্যু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে বুকে ব্যথা হচ্ছে বলে জানান পেন্নিস। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে জয়রাজের জ্বর হওয়ায় তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি মারা যান। তুতিকোরিনের পুলিশ প্রধান অরুণ বালাগোপালন জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী মৃতের পরিবারকে ২০ লাখ করে মোট ৪০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে বলেও জানানো হয়েছে। যদিও পুলিশের বিরুদ্ধে কোনও মন্তব্য তিনি করেননি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সরকার কাজ করবে বলে জানানো হয়েছে। বিরোধী দল ডিএমকের সাংসদ কানিমোঝি এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন। মানবাধিকার কমিশনের তরফেও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

```