Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

করোনা আবহেই আজ নিট পরীক্ষায় বসছে প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী, কড়া নিরাপত্তা কেন্দ্রগুলিতে

দ্য ওয়াল ব্যুরোঃ করোনা সংক্রমণ এখনও বেড়েই চলেছে দেশে। তার মধ্যেই ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স পরীক্ষা নিয়েছে কেন্দ্র। এক সপ্তাহের মধ্যেই বের করে দেওয়া হয়েছে জয়েন্টের রেজাল্ট। এবার পালা মেডিক্যালের এন্ট্রান্স পরীক্ষার। আজ রবিবার দেশজুড়ে প্রায়

করোনা আবহেই আজ নিট পরীক্ষায় বসছে প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী, কড়া নিরাপত্তা কেন্দ্রগুলিতে

শেষ আপডেট: 13 September 2020 02:23

দ্য ওয়াল ব্যুরোঃ করোনা সংক্রমণ এখনও বেড়েই চলেছে দেশে। তার মধ্যেই ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স পরীক্ষা নিয়েছে কেন্দ্র। এক সপ্তাহের মধ্যেই বের করে দেওয়া হয়েছে জয়েন্টের রেজাল্ট। এবার পালা মেডিক্যালের এন্ট্রান্স পরীক্ষার। আজ রবিবার দেশজুড়ে প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী বসছে এই পরীক্ষায়। তার জন্য বিভিন্ন রাজ্য নানা রকমের বন্দোবস্ত করেছে। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার্থীদের সুরক্ষার বিষয় তো বটেই, আলাদা করে পরীক্ষার্থীদের যাতায়াত থেকে শুরু করে সবদিকে নজর রাখা হচ্ছে। এই পরীক্ষার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একাধিক পরীক্ষার্থী ও ছয় বিরোধী রাজ্যের আবেদন খারিজ করে দেশের শীর্ষ আদালত। জানিয়ে দেওয়া হয়, করোনা সংক্রমণ রয়েছে বলে পরীক্ষা না নিলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সমস্যা হতে পারে। তাই পরীক্ষা হবে। তবে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন প্রায় ২৫ শতাংশ পরীক্ষার্থী। এই পরিসংখ্যান নিয়ে কেন্দ্রের সমালোচনা শুরু করেছে বিরোধীরা। তাদের আশঙ্কা, নিট পরীক্ষার ক্ষেত্রেও একই সমস্যা হতে পারে পরীক্ষার্থীদের। সুপ্রিম কোর্ট ও কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এই পরীক্ষার দায়িত্ব রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির উপর। পরীক্ষার জন্য একাধিক নির্দেশিকা পাঠানো হয়েছে। তার মধ্যে সামাজিক দূরত্ব, মাস্ক ও গ্লাভস পরা, স্যানিটাইজারের ব্যবহারের মতো বিষয়গুলি রয়েছে। জানানো হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর থার্মাল স্ক্রিনিংয়ের পরেই তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। যেসব পরীক্ষার্থীর তাপমাত্রা বেশি থাকবে, তাদের জন্য আইসোলেশন রুমের বন্দোবস্ত করা হয়েছে। সেখানে তারা পরীক্ষা দেবে। দেশের সবথেকে বেশি করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্রেই নিট পরীক্ষার্থী প্রায় ২ লাখ ৩০ হাজার। উত্তরপ্রদেশে প্রায় ১ লাখ ৬৭ হাজার, কর্নাটকে প্রায় ১ লাখ ১৯ হাজার, তামিলনাড়ুতে প্রায় ১ লাখ ১৮ হাজার ও কেরলে প্রায় ১ লাখ ১৬ হাজার পরীক্ষার্থী রয়েছে। অর্থাৎ এই পাঁচ রাজ্যেই প্রায় ৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী রয়েছে যা দেশের মোট পরীক্ষার্থীর অর্ধেকের বেশি। বেশিরভাগ রাজ্যই পরীক্ষার্থীদের সুবিধার জন্য নানা রকমের বন্দোবস্ত করেছে। যেমন পশ্চিমবঙ্গ সরকার আগের দিনের লকডাউন তুলে নিয়েছে। নিট পরীক্ষার্থীদের জন্য রবিবার চলবে মেট্রো পরিষেবা। পঞ্জাবও সপ্তাহ শেষের কার্ফু তুলে নিয়েছে। এই দুই রাজ্য থেকে পরীক্ষায় বসতে চলেছে প্রায় ৯০ হাজার পরীক্ষার্থী। এছাড়া পশ্চিমবঙ্গ, ওড়িশা প্রভৃতি রাজ্য পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের বন্দোবস্ত করেছে। একই ব্যবস্থার কথা জানিয়েছে মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ের মতো রাজ্যও। মুম্বই ও বিহারে তো পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন চালানোর বন্দোবস্ত করা হয়েছে।

```