Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

করোনা পরিস্থিতিতে জেনারেল ওয়ার্ডে ভর্তি রোগীদের কাছে টাকা নেবে না এইমস

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণের মধ্যে জেনারেল ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের কাছে টাকা নেওয়া হবে না বলেই জানিয়ে দিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টাকা নেওয়া হবে ন

করোনা পরিস্থিতিতে জেনারেল ওয়ার্ডে ভর্তি রোগীদের কাছে টাকা নেবে না এইমস

শেষ আপডেট: 13 May 2020 03:22

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণের মধ্যে জেনারেল ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের কাছে টাকা নেওয়া হবে না বলেই জানিয়ে দিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টাকা নেওয়া হবে না বলেই জানানো হয়েছে। এইমস-এর তরফে একটা নির্দেশিকা জারি করে বলা হয়েছে, “এই পরিস্থিতিতে জেনারেল ওয়ার্ডে ভর্তি হওয়ার জন্য রোগীদের যে টাকা দিতে হত তা দিতে হবে না। সেটা জরুরি পরিষেবা থেকে জেনারেল ওয়ার্ডে আসা রোগী কিংবা বাইরে থেকে স্থানান্তরিত করা রোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় যাঁরা রয়েছেন, তাঁরা এইমস-এর যে কোনও শাখায় ভর্তি হলে একই রকমের সুবিধা পাবেন। চিকিৎসা থেকে শুরু করে অস্ত্রোপচার সব ক্ষেত্রে সুবিধা পাবেন তাঁরা। এমনকি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সময় ১৪ দিনের ওষুধ বিনামূল্যে দেওয়া হবে তাঁদের। যাঁরা বিপিএল তালিকায় রয়েছেন, তাঁদেরও পরিস্থিতি অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এইমস-এর তরফে জানানো হয়েছে, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কিংবা বিপিএল তালিকার মধ্যে যাঁরা পড়েন না, তাঁরা যদি হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি হতে চান, কিংবা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে চান, তাহলে তাঁদের টাকা দিতে হবে। তবে সেইসব ক্ষেত্রেও প্রতিটি প্যাকেজে কিছু ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন করোনা আক্রান্ত জওয়ান আত্মঘাতী, সেনা হাসপাতালে উদ্ধার ঝুলন্ত দেহ

ইতিহাসে প্রথমবার ওপিডি পরিষেবা বন্ধ করেছে এইমস। সেইসঙ্গে একটি নির্দেশিকা জারি করে এইমস জানিয়েছে, এই মুহূর্তে খুবই জরুরি অস্ত্রোপচার ছাড়া অন্য অস্ত্রোপচার বন্ধ রাখা হবে। পরে সেগুলি করা হবে। ২১ মার্চ থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। অবশ্য হাসপাতালের তরফে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই এইসব প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তার ব্লুপ্রিন্ট তৈরি করা আছে।

```