Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কুর্নিশ অভিনন্দন, বিশ্বের প্রথম পাইলট যিনি মিগ-২১ নিয়ে ধ্বংস করেছেন মার্কিন প্রযুক্তির এফ-১৬কে

দ্য ওয়াল ব্যুরো : ৬০ ঘণ্টা পাকিস্তানে আটক থেকে শুক্রবার রাত ৯টা ২০ নাগাদ ভারতের মাটিতে পা রাখলেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। গোটা দেশ অভ্যর্থনা জানিয়েছে এই বীর পাইলটকে। আর এ সবের মধ্যেই উঠে আসছে এক চমকপ্রদ তথ্য। অভিনন্

কুর্নিশ অভিনন্দন, বিশ্বের প্রথম পাইলট যিনি মিগ-২১ নিয়ে ধ্বংস করেছেন মার্কিন প্রযুক্তির এফ-১৬কে

শেষ আপডেট: 2 March 2019 04:22

দ্য ওয়াল ব্যুরো : ৬০ ঘণ্টা পাকিস্তানে আটক থেকে শুক্রবার রাত ৯টা ২০ নাগাদ ভারতের মাটিতে পা রাখলেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। গোটা দেশ অভ্যর্থনা জানিয়েছে এই বীর পাইলটকে। আর এ সবের মধ্যেই উঠে আসছে এক চমকপ্রদ তথ্য। অভিনন্দনই প্রথম পাইলট, যিনি মিগ যুদ্ধবিমান নিয়ে ধ্বংস করেছেন মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। এর আগে কোনও মিগ বিমান এই কাণ্ড করে দেখাতে পারেনি। ভারতীয় বায়ুসেনার তরফে এ কথা জানানো হয়েছে। বায়ুসেনার দেওয়া তথ্যপ্রমাণ অনুযায়ী, মঙ্গলবার সকালে পাক বায়ুসেনার ২৪টি যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখন ভারতীয় বায়ুসেনার আটটি বিমান তাদের পথ আটকায়। একটি পাক এফ-১৬ যুদ্ধবিমানের পিছু নেন উইং কম্যান্ডার অভিনন্দন। ভারতীয় বায়ুসেনার ৫১ স্কোয়াড্রনের এই মিগ-২১ যুদ্ধবিমান, একটি রাশিয়ান ভিম্পেল আর-৭৩ মিসাইল তাক করে ওই পাক এফ-১৬-এর উপর। এই মিসাইলের আঘাতে ধ্বংস হয় মার্কিন প্রযুক্তিতে তৈরি এফ-১৬। ভারতে যে পাক এফ-১৬ যুদ্ধবিমান এসেছিল, তা নাকচ করেছে পাকিস্তান। কিন্তু ভারতীয় বায়ুসেনা, নেভি ও আর্মির তরফে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে, পাকিস্তানের দাবি মিথ্যে। বায়ুসেনার তরফে একটি এআইএম-১২০ 'আমরাম' মিসাইলের টুকরোও দেখানো হয়েছে। এই মিসাইল কেবলমাত্র পাক এফ-১৬ যুদ্ধবিমানেই থাকে। এমনকী পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়া এফ-১৬-এর ছবিও দেখায় বায়ুসেনা। এর থেকেই পরিষ্কার ভারতীয় আকাশসীমার মধ্যে ঢোকার চেষ্টা করেছিল এফ-১৬ যুদ্ধবিমান এবং তা ধ্বংস হয়েছে। 'আমরাম' মিসাইল তাক করা হয়েছিল অভিনন্দনের মিগ-২১ এর দিকে। দুটি মিসাইলের মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হলেও অন্যটি এসে লাগে অভিনন্দনের বিমানে। তারপরেই এমারজেন্সি এক্সিট করতে বাধ্য হন তিনি। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, মিগ বিমানের থেকে অনেক বেশি ক্ষমতাসম্পন্ন এই এফ-১৬ যুদ্ধবিমান। মার্কিন প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান মিগের থেকে বেশি দূর থেকে ক্ষেপনাস্ত্র ছুড়তে পারে। আর সে জন্যই ওই এফ-১৬-এর উপর আর-৭৩ মিসাইল তাক করার পরেও অভিনন্দনকে পিছনেই থাকতে হয়েছিল। তিনি নিশ্চিত করেছিলেন, যাতে এফ-১৬ ধ্বংস হয়। এর এই করতে গিয়েই তাঁর নিজের বিমান ধ্বংস হয়। এফ-১৬ বিমান থেকেও দুই পাইলটকে প্যারাশুটে করে ঝাঁপ মারতে দেখা গিয়েছে। তবে তাঁরা কোথায় গিয়ে পড়েছেন তা নিশ্চিত নয়। জানা গিয়েছে, ইজরায়েল-সিরিয়া যুদ্ধের সময়েও মিগ বিমানের আঘাতে এফ-১৬ বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু তার কোনও প্রমাণ নেই। এ ক্ষেত্রে কিন্তু প্রমাণ আছে। আর এই তথ্য জানার পর অভিনন্দনের কৃতিত্বকে আরও বেশি করে কুর্নিশ করছে বায়ুসেনা। যে সাহস ও বুদ্ধিমত্তার সঙ্গে মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে অনেক বেশি শক্তিশালি এফ-১৬ যুদ্ধবিমানকে তিনি ধ্বংস করছেন, তা দেখিয়ে দিচ্ছে উইং কম্যান্ডার হিসেবে তাঁর দক্ষতাকে। https://thewall.in/pakistan-creates-psy-ops-by-releasing-videos-of-avinandan/

```