Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, হাইওয়েতে গাড়ি উলটে মৃত ৩ যুবতী, গুরুতর আহত ১

দ্য ওয়াল ব্যুরোঃ হাইওয়েতে উঠে পড়েছিল গরু। প্রচণ্ড গতিতে যাওয়া গাড়ির মাঝে দাঁড়িয়ে পড়েছিল সে। আর গরুকে বাঁচাতে গিয়ে উলটে গেল গাড়ি। গতি বেশি থাকায় বেশ কয়েকবার পাল্টি খায় গাড়িটি। আর তাতেই মৃত্যু হয়েছে তিন যুবতীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর

গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, হাইওয়েতে গাড়ি উলটে মৃত ৩ যুবতী, গুরুতর আহত ১

শেষ আপডেট: 11 October 2020 04:47

দ্য ওয়াল ব্যুরোঃ হাইওয়েতে উঠে পড়েছিল গরু। প্রচণ্ড গতিতে যাওয়া গাড়ির মাঝে দাঁড়িয়ে পড়েছিল সে। আর গরুকে বাঁচাতে গিয়ে উলটে গেল গাড়ি। গতি বেশি থাকায় বেশ কয়েকবার পাল্টি খায় গাড়িটি। আর তাতেই মৃত্যু হয়েছে তিন যুবতীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আর এক যুবতী। তাঁরা চারজনেই বান্ধবী বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপাল থেকে ২১৪ কিলোমিটার দূরে গুণা জেলায়। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। চার যুবতীই দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরে সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে যায় পুলিশ। চারজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। একজন ভর্তি রয়েছেন সেখানে। পুলিশ সূত্রে খবর, চার বান্ধবী দিল্লি থেকে গাড়িতে করে মধ্যপ্রদেশের ওংকারেশ্বর মন্দিরে গিয়েছিলেন। সেখানে পুজো দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তাঁদের গাড়ির গতিও যথেষ্ট বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তার ফলেই নিয়ন্ত্রণ না রাখতে পেরে উলটে যায় গাড়িটি। গুণা জেলার চাচৌড়া পুলিশ থানার ইন চার্জ রাজেশ গুপ্তা জানিয়েছেন, মৃত তিন যুবতীর নাম সন্তোষ কুমারী (৪৮), গায়ত্রী সিং (৪২) ও পুনম ভারতী (৪০)। যে যুবতী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর নাম বিন্দু শর্মা (৪০)। তিনিই গাড়ি চালাচ্ছিলেন। এই মুহূর্তে গোয়ালিয়রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রাজেশ গুপ্তা জানিয়েছেন, সন্তোষ কুমারী ঘটনাস্থলেই মারা যান। কিন্তু গায়ত্রী ও পুনম হাসপাতালে যাওয়ার পথে মারা যান। বিন্দু জানিয়েছেন, রাতের হাইওয়েতে বেশ জোরেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ রাস্তার উপর একটি গরু চলে আসে। গরুকে দেখেই তিনি জোরে ব্রেক চাপেন। আর তাতেই নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। উলটে যাওয়ার আগে ডিভাইডারে ধাক্কা খায় গাড়িটি। তারপরেই সেটি উলটে যায়। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। কিন্তু বাকি তিন বান্ধবীর মৃত্যু হয় এই দুর্ঘটনায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

```