Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ঢালাই মেশিনের ভিতর ১৮ জন শ্রমিক, ইন্দোর থেকে লখনউয়ে বাড়ি ফেরার পথে আটক

দ্য ওয়াল ব্যুরো: ভিন্ রাজ্যে থাকা শ্রমিকদের ঘরে ফেরার নানান ঘটনা উঠে এসেছে গত ২৫ মার্চের পর থেকে। শনিবার অভিনব ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। বিরাট একটি ঢালাই মেশিনের ভিতর থেকে উদ্ধার করা হল ১৮ জন শ্রমিককে। তাঁরা এই ভাবেই লখনউ ফিরছিলেন। শনিবার বেলা

ঢালাই মেশিনের ভিতর ১৮ জন শ্রমিক, ইন্দোর থেকে লখনউয়ে বাড়ি ফেরার পথে আটক

শেষ আপডেট: 2 May 2020 11:19

দ্য ওয়াল ব্যুরো: ভিন্ রাজ্যে থাকা শ্রমিকদের ঘরে ফেরার নানান ঘটনা উঠে এসেছে গত ২৫ মার্চের পর থেকে। শনিবার অভিনব ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। বিরাট একটি ঢালাই মেশিনের ভিতর থেকে উদ্ধার করা হল ১৮ জন শ্রমিককে। তাঁরা এই ভাবেই লখনউ ফিরছিলেন। শনিবার বেলা ১২টা নাগাদ মধ্যপ্রদেশের ইন্দোরে একটি ট্রাক আটক করে পুলিশ। তার উপরে চাপানো ছিল বিরাট ঢালাই মেশিনটি। চালককে জেরা করতেই সন্দেহ হয় পুলিশের। তারপরই বেরিয়ে পড়ে আসল ঘটনা। বিরাট মেশিনের ছোট্ট একটি গোল জায়গা দিয়ে একএক করে বেরিয়ে আসতে থাকেন শ্রমিকরা। চার-পাঁচ জন বেরিয়ে আসার পর ভিডিওতে পুলিশকে বলতে শোনা যায়,"আরও কত জন আছে!" বাইরে বেরিয়ে আসা এক শ্রমিক উত্তর দেন ১৮ জন। দেখুন ভিডিও। https://www.facebook.com/TheWallNews/videos/574357096529752/ রাস্তার ধারে সামাজিক দূরত্ব মেনে ওই শ্রমিকদের দাঁড় করিয়ে রাখে পুলিশ। তারপর কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে গিয়ে স্ক্রিনিং করানো হয়। জানা গিয়েছে ওই ট্রাকটিকে আটক কড়া হয়েছে। আটক করা হয়েছে চালককেও। ১৮ জন শ্রমিককে বাসে করে লখনউ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল থেকেই ভিন্ রাজ্যে থাকা শ্রমিকদের তাঁদের নিজেদের রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেন চালু করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেসবের আর অপেক্ষা করেননি এই ১৮ জন। লকডাউনের মেয়াদ ফের বাড়তেই ঢালাই মেশিনে সওয়ার হয়ে ঘরে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা।

আরও পড়ুন: সারা দেশের অভিবাসী শ্রমিকদের মধ্যে মাত্র ৬% শ্রমিক বেতন পেয়েছেন গত মাসে! বলছে সমীক্ষার রিপোর্ট

লকডাউন পর্বের শুরু থেকেই বহু জায়গায় ভিন্ রাজ্যে কাজে যাওয়া শ্রমিকরা বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। কোথাও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে কারও কোথাও আবার দীর্ঘ পথ হেঁটে হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েছেন রাস্তায়। কোথাও আবার দেখা গেছে দুধের ট্যাঙ্কারে চেপে বাড়ি ফেরার চেষ্টা করছেন শ্রমিকরা। তবে এমন ঘটনা এই প্রথম।

```