Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মাত্র ১৬ বছরেই 'মহাপরীক্ষা' পাশ, টুইটে শুভেচ্ছা মোদীর

দ্য ওয়াল ব্যুরো : বয়স মাত্র ১৬। এই বয়সেই বেদ, ন্যায়, পুরাণের সবকটি পর্যায় পাশ করে ফেলেছে প্রিয়ব্রত। সবথেকে কম বয়সে 'মহাপরীক্ষা' পাশ হইচই ফেলে দিয়েছে এই ছেলে। আর তার এই সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিব

মাত্র ১৬ বছরেই 'মহাপরীক্ষা' পাশ, টুইটে শুভেচ্ছা মোদীর

শেষ আপডেট: 9 September 2019 07:31

দ্য ওয়াল ব্যুরো : বয়স মাত্র ১৬। এই বয়সেই বেদ, ন্যায়, পুরাণের সবকটি পর্যায় পাশ করে ফেলেছে প্রিয়ব্রত। সবথেকে কম বয়সে 'মহাপরীক্ষা' পাশ হইচই ফেলে দিয়েছে এই ছেলে। আর তার এই সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার একটি টুইট করে জানানো হয়, ১৬ বছরের প্রিয়ব্রত ইতিহাস তৈরি করেছে। তার বাবা দেবদত্ত পাতিল ও মা অপর্ণা দেবীর কাছে সে বেদ ও ন্যায় পড়েছে। শ্রী মোহনা শর্মার কাছে ব্যাকরণ মহাগ্রন্থ পড়েছে। তেনালি পরীক্ষার ১৪টি লেবেল মাত্র ১৬ বছরের পাশ করেছে প্রিয়ব্রত। মহাপরীক্ষা পাশ করা কণিষ্ঠতম সে। এই টুইটের পর বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা আসতে থাকে প্রিয়ব্রতর উদ্দেশে। টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইট করে তিনি বলেন, "দারুণ খবর। এই কীর্তির জন্য প্রিয়ব্রতকে অনেক শুভেচ্ছা। তার এই কীর্তি আরও অনেককে অনুপ্রেরণা জোগাবে।" https://twitter.com/narendramodi/status/1170701949227950081?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1170701949227950081&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fenglish%2Fdeccan%2Bchronicle-epaper-deccanch%2F16%2Byr%2Bold%2Bboy%2Bbecomes%2Byoungest%2Bto%2Bpass%2Bmahapariksha%2Bpm%2Btweets%2Bcongratulations-newsid-135375998 শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করে তাদের দু'বছর অন্তর এই তেনালি পরীক্ষা হয়। এই পরীক্ষার ১৪টি লেবেল থাকে। ১৪টি লেবেল পাশ করার পরেই তাকে মহাপরীক্ষা পাশ করা বলে। সেটাই এত অল্প বয়সে করে খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা পেল প্রিয়ব্রত।

```