Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সুজয় দা-পুচকির মিষ্টি প্রেমের মাধ্যমে নাগরিক সচেতনতার উদ্যোগ কলকাতা ট্রাফিক পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: দু'জন যুবক যুবতি বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়েছে। সদ্য প্রেমে পড়া পুচকি আর তার সুজয়দা'কে ইতিমধ্যেই আম বাঙালি চিনে ফেলেছেন। আর তাদের এ বার ঠাই হলো কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজে। কারণ ঠাকুর দেখতে বেরিয়েও মাথায় যে দু'জন হ

সুজয় দা-পুচকির মিষ্টি প্রেমের মাধ্যমে নাগরিক সচেতনতার উদ্যোগ কলকাতা ট্রাফিক পুলিশের

শেষ আপডেট: 30 September 2018 05:16

দ্য ওয়াল ব্যুরো: দু'জন যুবক যুবতি বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়েছে। সদ্য প্রেমে পড়া পুচকি আর তার সুজয়দা'কে ইতিমধ্যেই আম বাঙালি চিনে ফেলেছেন। আর তাদের এ বার ঠাই হলো কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজে। কারণ ঠাকুর দেখতে বেরিয়েও মাথায় যে দু'জন হেলমেট পরে আছে। এই বিজ্ঞাপনের দৌলতে সাধারণ মানুষকে হেলমেটের গুরুত্ব বোঝাতে তৎপর ট্রাফিক পুলিশ। পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন। বাঙালির দুর্গোৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে প্রেম। আর কিশোর প্রেমকে ভিত্তি করে জামাকাপড়ের বিপনণ সংস্থার একটি পুজোর বিজ্ঞাপন এ বারে খুবই জনপ্রিয় হয়েছে। ওই বিজ্ঞাপনে পোশাকের দোকানে সদ্য কৈশোর পেরোন পুচকির সঙ্গে তার দাদার বন্ধু সুজয়দার প্রেমের উন্মেষ ঘটে৷ সেটা বুঝতে পারে পুচকির দাদাও। আর তাই দাদার কাছ থেকে গ্রিন সিগনাল পেয়ে সুজয়দার বাইকে চেপে পুচকিকে বেরিয়ে পড়ে পুজোর দিনে ঠাকুর দেখতে৷ মাথায় অবশ্যই হেলমেট। ট্রাফিক পুলিশের ফেসবুক পেজে এই ছবি দিয়ে সঙ্গে লেখা, “সুজয় দা-পুচকির জুটি শুধু মিষ্টিই নয়, দায়িত্ববানও। হেলমেট সাথে, সুরক্ষা হাতে”। ফেসবুকেও ভাইরাল হয়েছে সুজয় দা-পুচকির বিজ্ঞাপনটি। সোশ্যাল মিডিয়াতে নানা রকম মজা করে লেখালেখিও চলছে সুজয় দা-পুচকিকে নিয়ে। তাই কলকাতা পুলিশও এই বিজ্ঞাপনের জনপ্রিয়তা লক্ষ্য করে সেটিকে নাগরিক সচেতনার কাজে লাগাতে চেয়েছে৷ বিজ্ঞাপনে সুজয়দা আর পুচকি ঠাকুর দেখতে বের হওয়ার সময় হেলমেট পরে নিয়েছিল নিজেদের নাগরিক সচেতনতার বিজ্ঞাপনে এই বিষয়টির ব্যবহার করে নতুন চমক দিল কলকাতা ট্রাফিক পুলিশ। যদিও এই প্রথম নয়, এর আগেও পথ দুর্ঘটনা এড়াতে হেলমেট পরা কিংবা নিয়ম মেনে গাড়ি চালানোর নিয়ে নানা রকম বিজ্ঞাপন দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ৷ তাতে কখনও ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার থেকে পর্তুগাল কিংবদন্তি রোনাল্ডোকে ব্যবহার করেছে তারা। ফেসবুকে কলকাতা ট্রাফিক পুলিশের সচেতনতামূলক এই বিজ্ঞাপনটিও ভাইরাল হয়েছে। অনেকেই কলকাতা ট্রাফিক পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

```