Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

টাকার বৃষ্টি কলকাতায়, কুড়োতে গিয়ে হুড়োহুড়ি পড়ে গেল বেন্টিঙ্ক স্ট্রিটে

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার অফিস পাড়ায় একটা চালু কথা আছে, ‘বাজারে টাকা উড়ছে, শুধু ধরতে পারলেই হল!’ কিন্তু সত্যি সত্যি যে আকাশ থেকে টাকার বৃষ্টি হবে তা কে জানত! এমনটাই হল কলকাতায়। একেবারে শহরের প্রাণকেন্দ্রে ডালহৌসির বেন্টিঙ্ক স্ট্রিটে। আর তা

টাকার বৃষ্টি কলকাতায়, কুড়োতে গিয়ে হুড়োহুড়ি পড়ে গেল বেন্টিঙ্ক স্ট্রিটে

শেষ আপডেট: 20 November 2019 12:50

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার অফিস পাড়ায় একটা চালু কথা আছে, ‘বাজারে টাকা উড়ছে, শুধু ধরতে পারলেই হল!’ কিন্তু সত্যি সত্যি যে আকাশ থেকে টাকার বৃষ্টি হবে তা কে জানত! এমনটাই হল কলকাতায়। একেবারে শহরের প্রাণকেন্দ্রে ডালহৌসির বেন্টিঙ্ক স্ট্রিটে। আর তা কুড়োতে হুড়োহুড়ি পড়ে গেল সেখানকার দোকানদার, পথচলতি মানুষদের মধ্যে। ২৭ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটে এমকে পয়েন্ট বিল্ডিং-এ রয়েছে বহু অফিস। জানা গিয়েছে, সেখানেই বুধবার দুপুরে আড়াইটে নাগাদ আয়কর কর্তারা তল্লাশিতে যান। এরপরই ওই বহুতলের সাত তলা থেকে টাকা পড়তে শুরু করে। প্রথমটায় টাকা পড়তে দেখে হতচকিত হয়ে গেলেও, পরে তা কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায়। টাকা ফেলতে গিয়ে কিছু নোট আবার কার্নিশে পড়ে গিয়েছিল। দেখা গিয়েছে জানলা দিয়ে ওয়াইপার গলিয়ে কেউ আবার খুঁচিয়ে খুঁচিয়ে সেই টাকা আবার কার্নিশ থেকে নীচে ফেলছে। https://www.facebook.com/TheWallNews/videos/2543799145734332/ সন্ধে পর্যন্ত খবর, আয়কর কর্তারা ওই অফিসে তল্লাশির কাজ করছেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দশ মিনিট ধরে একশো, পাঁচশো এমনকি দু’হাজার টাকার নোটও পড়তে থাকে। কয়েক লক্ষ টাকা উপর থেকে নীচে ফেলা হয়েছে বলে দাবি স্থানীয়দের। এমনিতে অভিযোগ হল, এই এলাকায় চার্টার্ড ফার্মের আড়ালে ভুয়ো ব্যবসা চলে বহু জায়গায়। নোটবন্দির সময়েও দেখা গিয়েছিল কত অফিস থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে। ফের এদিন দেখা গেল। আর যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে আয়কর ভবনের দূরত্ব মেরেকেটে ২০০ মিটারও নয়।

```