Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিকল্প লেভেল ক্রসিং নিয়ে আগামী সপ্তাহে রাজ্যকে রিপোর্ট দেবে রেল

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর অন্তর্বর্তীকালীন সুরাহা হিসেবে রাজা সন্তোষ রায় রোড হয়ে আলিপুর এভিনিউ দিয়ে একটা নতুন রাস্তা বানানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই রাস্তা বানানোর জন্য বানাতে হবে একটা লেভেল ক্রসিংও। রেল মন্ত্রকক

বিকল্প লেভেল ক্রসিং নিয়ে আগামী সপ্তাহে রাজ্যকে রিপোর্ট দেবে রেল

শেষ আপডেট: 13 September 2018 13:20

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর অন্তর্বর্তীকালীন সুরাহা হিসেবে রাজা সন্তোষ রায় রোড হয়ে আলিপুর এভিনিউ দিয়ে একটা নতুন রাস্তা বানানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই রাস্তা বানানোর জন্য বানাতে হবে একটা লেভেল ক্রসিংও। রেল মন্ত্রককে এ ব্যাপারে চিঠিও দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আগামী সপ্তাহে রাজ্য সরকারকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে রেল মন্ত্রক সূত্রে খবর। মাঝেরহাট সেতুর ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সেতুটি কি আদৌ নতুন করে নির্মাণ করা হবে নাকি পুরনো সেতুটিই মেরামত করা হবে, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সেতু ভেঙে পড়ার জেরে চরম ভোগান্তি হচ্ছে নিত্যযাত্রীদের। ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। অটোচালকেরা নিচ্ছেন অতিরিক্ত ভাড়া। বাসে অসম্ভব ভিড়। এরই মধ্যে অন্তবর্তীকালীন সুরাহা হিসাবে রাজা সন্তোষ রায় রোড হয়ে আলিপুর এভিনিউ দিয়ে একটা নতুন রাস্তা হুমায়ুন কবীর সরণির সঙ্গে যুক্ত করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই রাস্তাটিও নিউ আলিপুর ও মাঝেরহাট রেল স্টেশনের মাঝখান দিয়েই গিয়েছে। ২০০ মিটারের কিছুটা বেশি এই রাস্তা তৈরি করতে গিয়েই কয়েকটা সমস্যা দেখা দিয়েছে। হুমায়ুন কবীর সরণির সঙ্গে যুক্ত করতে হলে ভাঙতে হবে একটি পাঁচিল। এ ছাড়াও এই রাস্তায় রয়েছে ৪ টে বিদ্যুতের খুঁটি। তিনটে খুঁটি সরাতে হবে। একটা খুঁটির পাশ দিয়ে তৈরি করা যাবে রাস্তা। রেল মন্ত্রক সূত্রে খবর, তিনটে খুঁটি সরাতে রাজি হয়েছে রেল মন্ত্রক। এই রাস্তার মধ্যেই পোর্ট ট্রাস্টের একটি খাল আছে। ফলে রাস্তা তৈরি করার জন্য হিউম পাইপ বসিয়ে কাজ করতে হবে। এই কাজেও সেরকম কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে রেল মন্ত্রক। কিন্তু সমস্যা হয়েছে লেভেল ক্রসিংয়ের ক্ষেত্রে। রেল মন্ত্রক সূত্রে খবর, রেলের উন্নত পরিকাঠামো নিয়েও একটা লেভেল ক্রসিং তৈরি করতে অন্তত এক মাস সময় লাগে। কিন্তু রাজ্য সরকারের তরফে বলা হয়েছে ১৫ দিনের মধ্যে এই লেভেল ক্রসিং তৈরি করতে হবে। রাজ্য সরকারের তরফে চিঠিও পাঠানো হয়েছে রেল মন্ত্রকের কাছে। এই প্রসঙ্গেই রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কমিউনিকেশন বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে । আগামী সপ্তাহে এই নিয়ে মিটিংয়ে বসবে রেল। রিপোর্ট সম্পূর্ণ খতিয়ে দেখেই রাজ্যকে নিজেদের সিদ্ধান্ত জানাবে রেল৷ প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে ভেঙে পড়ে মাঝেরহাট সেতু। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে বেহালা সহ দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকার যান চলাচল। বন্ধ হয়ে যায় খিদিরপুর ডক থেকে কন্টেনারবাহী যান চলাচলও। পরিস্থিতি সামাল দিতে হাইড রোড-সহ বিভিন্ন রাস্তা দিয়ে যান ঘুরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন কলকাতা পুলিশ। কিন্তু তাতে লাভের লাভ তেমন হয়নি। ওদিকে ভেঙে পড়া মাঝেরহাট সেতুরও খুব তাড়াতাড়ি উঠে দাঁড়ানোর সম্ভাবনা কম। সেতু ভেঙে ফেলে নতুন সেতু তৈরি করা হবে, না পুরোনো সেতুকেই মেরামত করা হবে তা নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি রাজ্য সরকার।

```