Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শক বিহীন পুজো, করোনা আবহে সিদ্ধান্ত কমিটির

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে অভিনব সিদ্ধান নিল সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। এবার দর্শক বিহীন পুজোর আয়োজন করছে এই ক্লাব। কেবলমাত্র এলাকাবাসী অর্থাৎ পল্লীবাসীদের জন্যই কেবল প্রবেশের অনুমতি থাকবে। বুধবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে

সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শক বিহীন পুজো, করোনা আবহে সিদ্ধান্ত কমিটির

শেষ আপডেট: 14 October 2020 15:04

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে অভিনব সিদ্ধান নিল সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। এবার দর্শক বিহীন পুজোর আয়োজন করছে এই ক্লাব। কেবলমাত্র এলাকাবাসী অর্থাৎ পল্লীবাসীদের জন্যই কেবল প্রবেশের অনুমতি থাকবে। বুধবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে পুজো কমিটি। অন্যান্য ক্লাব কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষকে তাদের এই উদ্যোগের শরিক হতেও আবেদন জানিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। ৮৫ বছরে প্রথমবার এমন সিদ্ধান্ত নিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। পুজো কমিটি সূত্রে খবর, মায়ের আরাধনায় আড়ম্বর কিছু কম হবে না। পুজো যেমন হওয়ার তেমনই হবে। খালি আমজনতার প্রবেশ সেখানে নিষিদ্ধ। মহামারী করোনার আবহে সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পড়ে সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উত্তর কলকাতার পুরনো পুজো গুলোর মধ্যে অন্যতম এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। প্রতি বছরই প্রতিমা দর্শনের জন্য  দর্শনার্থীদের ঢল নামে এখানে। ঠাকুর দেখার জন্য গভীর রাত পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে আট থেকে আশি। তবে এ বছর তেমনটা আর হবে না। স্বচক্ষে নয় বরং ভার্চুয়ালি দেবী দর্শন করেই মন ভরাতে হবে সাধারণ মানুষকে। এ নিয়ে অনেক পুজোপ্রেমীর মনখারাপ হলেও পুজো কমিটির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগ মানুষ। এমনকি কমিটির তরফেও বলা হয়েছে, "জানি এই সিদ্ধান্ত কঠিন, জানি এই সিদ্ধান্ত হৃদয়বিদারক। কিন্তু আমরা বিশ্বাস করি মানুষের জীবনের থেকে উৎসবের মূল্য কখনও বেশি হতে পারে না।" সেই মার্চ মাস থেকে দেশে শুরু হয়েছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ। সময় যত এগিয়েছে ততই মহামারীর ভয়াবহ রূপ দেখেছে মানবজাতি। এই করোনা আবহে বাঙালির দুর্গাপুজো আদৌ হবে কিনা তাই নিয়েই সংশয় ছিল। তবে রাজ্যে পুজো করার অনুমতি দিয়েছে সরকার। নিয়ম-বিধি মেনে পুজোর আয়োজন করেছিল সন্তোষ মিত্র স্কোয়ারও। তবে গত কয়েকদিনে রাজ্যের ক্রমবর্ধমান কোভিড গ্রাফ দেখে নিজেদের সিদ্ধান্তে বদল এনেছেন ক্লাব কর্তারা। ইতিমধ্যেই মাঠের সবদিকের গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। শোনা গিয়েছে, প্রতিমা এসেও গিয়েছে মণ্ডপে। এর আগে সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শনার্থীদের প্রবেশ এবং প্রস্থানের পথও নির্দিষ্ট করা হয়ে গিয়েছিল। তবে করোনা আবহে আর ঝুঁকি নিতে চাইছে না পুজো কমিটি। তাই তারা বলেছেন, মানুষের প্রাণ আগে বাঁচুক। প্রতিমা দর্শন পরের বছরও করা যাবে। তবে দর্শনার্থী না থাকলেও পল্লীবাসীরা মায়ের আরাধনায় যে কোনও খামতি রাখবেন না এ ব্যাপারে নিশ্চিত করেছে পুজো কমিটি।

```