Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

করোনা আতঙ্কে স্বস্তি কলকাতায়, বেলেঘাটা আইডিতে ভর্তি তিনজনের শরীরে মেলেনি ভাইরাস

দ্য ওয়াল ব্যুরো: নোভেল করোনা ভাইরাস আতঙ্কে আপাতত স্বস্তি কলকাতায়। বেলেঘাটা আইডি-তে ভর্তি তিন রোগীর শরীরে মেলেনি সংক্রমণের চিহ্ন। তেমনটাই জানিয়েছে স্বাস্থ্য ভবন। সোমবার রাত পর্যন্ত মোট ৭ জনকে ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। তাঁদের

করোনা আতঙ্কে স্বস্তি কলকাতায়, বেলেঘাটা আইডিতে ভর্তি তিনজনের শরীরে মেলেনি ভাইরাস

শেষ আপডেট: 4 February 2020 07:34

দ্য ওয়াল ব্যুরো: নোভেল করোনা ভাইরাস আতঙ্কে আপাতত স্বস্তি কলকাতায়। বেলেঘাটা আইডি-তে ভর্তি তিন রোগীর শরীরে মেলেনি সংক্রমণের চিহ্ন। তেমনটাই জানিয়েছে স্বাস্থ্য ভবন। সোমবার রাত পর্যন্ত মোট ৭ জনকে ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। তাঁদের মধ্যে তিনজনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই তিনজনের নমুনা পাঠানো হয়েছিল বেলেঘাটা নাইসেডে। মঙ্গলবার সকাল নাইসেড থেকে রিপোর্ট আসে বেলেঘাটা আইডি হাসপাতালে। রিপোর্টে ওই তিনজনের শরীরে কোনও সংক্রমণের চিহ্ন না মেলায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজন ভর্তি রয়েছেন হাসপাতালেই। আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের। স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে একজনের নমুনা পাঠানো হয়েছে পুণেতে। তবে সেই রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি। স্বাস্থ্য অধিকর্তা (প্রশাসন) অজয় চক্রবর্তী জানিয়েছেন, মনিটরিং চলছে। সর্বোচ্চ পর্যায়ের সতর্কতাও রয়েছে। অকারণ আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন তিনি। গোটা বিশ্বে এই ভাইরাস নিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সংক্রমণ রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তরফে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও চিনে প্রতি দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই করোনার কবলে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬২। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের বেশি। ইতিমধ্যেই চিনের উহান শহর থেকে ৬৪৭ জন ভারতীয়কে এয়ার ইন্ডিয়ার বিমানে ফিরিয়ে আনা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দেশে ফেরত আনা ওই ভারতীয়দের আগামী ১৪ দিন হরিয়ানার মানেসরের ভারতীয় সেনাবাহিনীর বিশেষ শিবিরে রাখা হবে। কেরলে এখনও পর্যন্ত নোভেল করোনাভাইরাস আক্রান্ত তিনজনের খোঁজ মিলেছে। আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের।

```