Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

অমিত শাহ কলকাতায় নামতেই বাম-কংগ্রেসের বিক্ষোভ শহর জুড়ে  

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হিংসা মিটতে না মিটতেই একাধিক কর্মসূচি নিয়ে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহিদ মিনারে সভা করার পাশাপাশি কালীঘাটে পুজো দিতে যাওয়ার কথা তাঁর। কিন্তু অমিত শাহের এই কর্মসূচির বিরোধিতা করছে বামফ্রন্

অমিত শাহ কলকাতায় নামতেই বাম-কংগ্রেসের বিক্ষোভ শহর জুড়ে  

শেষ আপডেট: 1 March 2020 06:20

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হিংসা মিটতে না মিটতেই একাধিক কর্মসূচি নিয়ে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহিদ মিনারে সভা করার পাশাপাশি কালীঘাটে পুজো দিতে যাওয়ার কথা তাঁর। কিন্তু অমিত শাহের এই কর্মসূচির বিরোধিতা করছে বামফ্রন্ট ও কংগ্রেস। রবিবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় বিক্ষোভ শুরু করেছেন বিরোধীরা। গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। কালো পতাকা দেখানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। রবিবার সকাল ১১টা নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন শাহ। তিনি পা রাখার আগে থেকেই বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে তৈরি ছিলেন বাম-কংরেস কর্মীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নামতেই শুরু হয় বিক্ষোভ। গো ব্যাক স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর চত্বর। তবে বিক্ষোভ যে হতে পারে তা আগে থেকেই আঁচ করেছিলেন পুলিশকর্মীরা। তাই অমিত শাহকে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে অন্য গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়। শুধু বিমানবন্দর নয়, যাদবপুর, সন্তোষপুর, এন্টালি, কৈখালি, পার্ক সার্কাস, গড়িয়াহাট, শ্যামবাজার প্রভৃতি জায়গায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন বাম ও কংগ্রেস কর্মীরা। তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা ‘দিল্লি হিংসার নায়ক অমিত শাহ গো ব্যাক’, কিংবা ‘এনআরসি, সিএএ, এনপিআর, আরএসএস, বিজেপি মানছি না, গো ব্যাক অমিত শাহ’। সেইসঙ্গে চলছে স্লোগান। যাদবপুর ও সন্তোষপুরে মিছিলের নেতৃত্ব দিয়েছেন যাদবপুরের বিধায়ক তথা বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বিক্ষোভকারীদের অভিযোগ, “বিজেপির সঙ্গে সেটিং করেছে তৃণমূল। তাই অমিত শাহের সভাকে অনুমতি দেওয়া হয়েছে। তাই মুখে বললেও তৃণমূলের কোনও বিরোধিতা দেখা যাচ্ছে না। এর থেকেই সবটা পরিষ্কার। কিন্তু আমরা বিক্ষোভ দেখাব। অমিত শাহকে কলকাতা ছেড়ে যেতেই হবে।” তৃণমূল ও বিজেপির মধ্যে এই গোপন আঁতাতের ব্যাপারে কিন্তু আগেই মুখ খুলেছেন বহরমপুরের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। জানা গিয়েছে, অমিত শাহের এই কর্মসূচির বিরুদ্ধে কলকাতার মোট ১০০টি জায়গায় বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে বাম-কংগ্রেসের। বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই, ডিওয়াইএফআইও। এই পরিস্থিতিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে শহিদ মিনার চত্বরে। বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, “বাম-কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই এই রাজ্যে। তাই এইসব বিক্ষোভ দেখিয়ে কিছু হবে না। আমরা আমাদের কার্যকর্তাদের বলেছি, কোনও রকমের প্ররোচনায় পা দেবেন না। তবে যদি কেউ মিছিল আটকানোর চেষ্টা করে তাহলে সেই প্রতিরোধ ভেঙেই আমাদের কর্মীরা শহিদ মিনারে আসবেন।” সব মিলিয়ে রবিবার ছুটির দিনেও অমিত শাহের সভা ঘিরে উত্তপ্ত কলকাতার রাজপথ।

```