Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বড়দিনের রাতে তীব্র গতির সরকারি বাস পিষে দিল অটোচালককে

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের রাতে তীব্র গতির সরকারি বাস পিষে দিল অটোকে। গুরুতর আহত অবস্থায় অটোচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় সরকার (৪৫)। তিনি চেতলার বাসিন্দা। ক্রিসম

বড়দিনের রাতে তীব্র গতির সরকারি বাস পিষে দিল অটোচালককে

শেষ আপডেট: 26 December 2018 04:31

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের রাতে তীব্র গতির সরকারি বাস পিষে দিল অটোকে। গুরুতর আহত অবস্থায় অটোচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় সরকার (৪৫)। তিনি চেতলার বাসিন্দা। ক্রিসমাসের রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে নিউ আলিপুরে। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, একটি সরকারি বাস তারাতলা থেকে নিউ আলিপুরের দিকে যাচ্ছিল। আর নিউ আলিপুর থেকে তারাতলার দিকে আসছিল ওই অটোটি। নিউ আলিপুর মিলিটারি ক্যাম্পের সামনের রাস্তায় বাঁক নিতে যায় অটোটি। সেই সময়েই ঘটে দুর্ঘটনা। উল্টোদিক থেকে আসা দ্রুত গতির বাসটি সজোরে ধাক্কা মারে অটোতে। তীব্র ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোটি। স্থানীয়রা জানিয়েছেন, অটোটি ছিল ট্রায়াঙ্গুলার পার্ক-শখেরবাজার রুটের। দুর্ঘটনার সময় চালক একাই ছিলেন অটোতে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই ঘাতক বাস এবং চালককে আটক করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজও। মৃতের পরিবার এবং ট্রায়াঙ্গুলার পার্ক-শখেরবাজার রুটের অটোচালকদের একাংশের অভিযোগ, দুটি সরকারি বাসের রেষারেষির জেরেই প্রাণ হারাতে হয়েছে সঞ্জয়কে। ঘাতক বাসের চালকের কঠিন শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।

```