Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

কী কাণ্ড! ক্রুজের ১১ তলা থেকে জলে ঝাঁপ, তারপর........

দ্য ওয়াল ব্যুরো: ক্রুজের এগারো তলায় রেলিংয়ের উপর দাঁড়িয়ে এক যুবক। আশেপাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা তাঁকে উৎসাহ দিচ্ছেন। হঠাৎ করেই সেখান থেকে জলে ঝাঁপ মারলেন ওই যুবক। পুরো ঘটনাটা ভিডিও করলেন এক বন্ধু। প্রকাশ করা হলো সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই তা

কী কাণ্ড! ক্রুজের ১১ তলা থেকে জলে ঝাঁপ, তারপর........

শেষ আপডেট: 18 January 2019 09:31

দ্য ওয়াল ব্যুরো: ক্রুজের এগারো তলায় রেলিংয়ের উপর দাঁড়িয়ে এক যুবক। আশেপাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা তাঁকে উৎসাহ দিচ্ছেন। হঠাৎ করেই সেখান থেকে জলে ঝাঁপ মারলেন ওই যুবক। পুরো ঘটনাটা ভিডিও করলেন এক বন্ধু। প্রকাশ করা হলো সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই তা ভাইরাল। ঘটনাটি ঘটেছে বাহামার নাসাউতে। রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির ক্রুজে করে যাত্রা করছিলেন বছর ২৭-এর মার্কিন যুবক নিকোলাই নাইডেভ ও তাঁর বন্ধুরা। সেখানেই এই কাণ্ড ঘটান নিকোলাই। ক্রুজের এগারো তলা থেকে ঝাঁপ মারেন জলে। এই ঘটনার ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন নিকোলাই নিজেই।

আরও পড়ুন BREAKING: ‘মমতাদি’-কে চিঠি লিখে উনিশের ব্রিগেডে বিরোধী ঐক্যের সমাবেশকে সমর্থন রাহুলের

মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশংসার জায়গায় বেশিরভাগ কমেন্টই আসতে থাকে নেতিবাচক। বেশিরভাগ মানুষই এই কাজের জন্য তাঁকে 'বোকা' বলে উল্লেখ করেছেন। কেউ বলেছেন, এই ঝাঁপ দিতে গিয়ে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত। কেউ আবার বলেছেন, রাতারাতি বিখ্যাত হওয়ার জন্য এই কাজ করেছেন নিকোলাই, এটা মোটেই বাহবা দেওয়ার মতো কোনও কাজ নয়। এই ঘটনার জন্য অবশ্য খেসারত দিতে হয়েছে নিকোলাই ও তাঁর বন্ধুদের। ঝাঁপ মারার পরে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ কর্তৃপক্ষ তাঁকে আর ক্রুজে উঠতে দেননি। বলা হয়, তিনি যেন ফেরার রাস্তা নিজেই দেখে নেন। কোম্পানির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "খুব বোকা ও বিপজ্জনক কাজ করেছেন নিকোলাই। তাই তিনি ও তাঁর বন্ধুরা এরপর থেকে রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির কোনও ক্রুজে উঠতে পারবেন না।" ক্রুজ কর্তৃপক্ষের তরফে এই বক্তব্যের পর মুখ খুলেছেন নিকোলাই। তিনি জানিয়েছেন, "আগের রাতে অনেক পরিমাণে মদ খাওয়ায় পরদিন সকালেও আমার নেশা কাটেনি। নেশার ঘোরেই এই কাজ করেছি আমি। আমি বুঝতেও পারিনি এই ঘটনার ভিডিও এত ছড়িয়ে পড়বে। আমি ভেবেছিলাম এভাবে ঝাঁপ মারলে একটা মজার ঘটনা হবে। এমনকী ঝাঁপ মারার পর আর ক্রুজে না ফিরে সাঁতার কেটেই ডাঙায় ওঠার কথা প্রথম থেকেই আমার মাথায় ছিল।" আর যে বন্ধুরা নিকোলাইয়ের সঙ্গে ছিলেন, তাঁরা কী বলছেন? যে বন্ধু এই ভিডিও তুলেছেন তাঁর বক্তব্য, "এর আগেও এরকম অনেক ঝাঁপ নিকোলাই দিয়েছে। তাই আমরা ঝাঁপ দেওয়া নিয়ে খুব একটা চিন্তা করিনি। আমরা চেয়েছিলাম এই ভিডিও ইন্টারনেটে ছাড়লে তা ভাইরাল হয়ে যাবে। সেটাই হয়েছে।" দেখুন ভেডিও: https://www.instagram.com/p/BsgYghHnrsF/?utm_source=ig_web_copy_link

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```