Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অসমে চিতাবাঘের নৃশংস হত্যা, টুকরো করা হল দেহ, উপড়ে নেওয়া হয়েছে দাঁত-নখ-চামড়া

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে বন্যপ্রাণের প্রতি নৃশংস অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে বারবার। সদ্যই বাজি ভর্তি ফল খেয়ে মৃত্যু হয়েছে এক গর্ভবতী হস্তিনীর। তারপরেই জানা গিয়েছিল হিমাচলপ্রদেশে একটি গরুর মুখেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অনুমান, বা

অসমে চিতাবাঘের নৃশংস হত্যা, টুকরো করা হল দেহ, উপড়ে নেওয়া হয়েছে দাঁত-নখ-চামড়া

শেষ আপডেট: 8 June 2020 14:29

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে বন্যপ্রাণের প্রতি নৃশংস অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে বারবার। সদ্যই বাজি ভর্তি ফল খেয়ে মৃত্যু হয়েছে এক গর্ভবতী হস্তিনীর। তারপরেই জানা গিয়েছিল হিমাচলপ্রদেশে একটি গরুর মুখেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অনুমান, বাজি জাতীয় কিছু ফেটেই চোট পেয়েছে ওই গরুটি। এইসবের মধ্যেই জানা গেল অসমে নৃশংস ভাবে মেরে ফেলা হয়েছে একটি চিতাবাঘকে। গুয়াহাটির ফতাসিল রিজার্ভ ফরেস্টের কাছে একটি চিতাবাঘকে ফাঁদ পেতে ধরেছিল গ্রামবাসীরা। তারপর নৃশংস ভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে ওই চিতাবাঘটিকে। এখানেই শেষ নয়। মৃত চিতাবাঘের দেহ টুকরো টুকরো করে কাটার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। উপড়ে নেওয়া হয়েছে তার দাঁত। চিতাবাঘটির উপর নৃশংস ভাবে অত্যাচারের নমুনা দেখে শিউরে উঠেছেন বনকর্তারা। অসমের বনদফতরের রিপোর্ট অনুসারে চলতি বছর এই নিয়ে মোট পাঁচটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। এর আগে এপ্রিল মাসে গোলাঘাট এবং জোরহাট জেলায় মৃত্যু হয়েছিল চারটি চিতাবাঘের। গুয়াহাটি ওয়াইল্ডলাইফ ডিভিশনের ডিএফও জিতেন্দ্র কুমার জানিয়েছেন, ফতাসিল রিজার্ভ ফরেস্টের কাছেই ফাঁদে আটকে ছিল আহত চিতাবাঘটি। নজরে আসতেই গুয়াহাটি জু অথিরিটিকে খবর দেন জিতেন্দ্র। কিন্তু ততক্ষণে নিজেকে ফাঁদ মুক্ত করে জঙ্গলে পালিয়ে যায় আহত চিতাবাঘটি। গ্রামবাসীদের যাতে চিতাবাঘটিকে মেরে না ফেলেন সেজন্য সবাইকে অনুরোধ করেন জিতেন্দ্র। তবে শেষরক্ষা হয়নি। গ্রামবাসীদের অভিযোগ ছিল তাঁদের মুরগি-গরু-বাছুরের উপর হামলা করেছে চিতাবাঘটি। ধাওয়া করেছে গ্রামওর কুকুরদের। জিতেন্দ্র জানিয়েছেন, রেসকিউ টিম কেন আসছে না সেই খবর নিতে এলাকা ছেড়ে একটু দূরে যান তিনি। আর তার খানিকক্ষণ পরেই খবর পান গ্রামবাসীরা নৃশংস ভাবে চিতাবাঘটিকে মেরে ফেলেছে। তার চামড়া-দাঁত-নখ সব উপড়ে নেওয়া হয়েছে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে চিতাবাঘের দেহাংশ। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

```