Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কিডনি বিকল হয়ে বাঘিনীর মৃত্যু দিল্লির চিড়িয়াখানায়, কোভিড টেস্টের জন্য পাঠান হল নমুনা

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির চিড়িয়াখানা মৃত্যু হয়েছে এক পূর্ণবয়স্ক বাঘিনীর। জানা গিয়েছে, কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে কল্পনা নামের ওই বাঘিনীর। বুধবার সন্ধ্যায় মারা যায় ১৪ বছর বয়সী বাঘিনী কল্পনা। বৃহস্পতিবার তার সৎকারের কাজ সম্পন্ন হয়েছে। ক’দিন

কিডনি বিকল হয়ে বাঘিনীর মৃত্যু দিল্লির চিড়িয়াখানায়, কোভিড টেস্টের জন্য পাঠান হল নমুনা

শেষ আপডেট: 24 April 2020 13:42

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির চিড়িয়াখানা মৃত্যু হয়েছে এক পূর্ণবয়স্ক বাঘিনীর। জানা গিয়েছে, কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে কল্পনা নামের ওই বাঘিনীর। বুধবার সন্ধ্যায় মারা যায় ১৪ বছর বয়সী বাঘিনী কল্পনা। বৃহস্পতিবার তার সৎকারের কাজ সম্পন্ন হয়েছে। ক’দিন আগেই মার্কিন মুলুকে এক বাঘিনীর করোনার সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এক্ষেত্রেও কল্পনা করোনা আক্রান্ত হয়েছিল কিনা তা জানতে ইতিমধ্যেই তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মানুষের সঙ্গে ওই বাঘিনীর যাতে বেশি সংস্পর্শ না হয় সেজন্য কল্পনার সৎকারের কাজে বনদফতরের হাতেগোনা কয়েকজন মাত্র আধিকারিক হাজির ছিলেন। এসেছিলেন চিড়িয়াখানার অল্প কয়েকজন। তবে যারা সেদিন উপস্থিত ছিলেন তাঁদের সকলকেই সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ময়নাতদন্তও হয়েছে ওই বাঘিনীর। রিপোর্টে জানা গিয়েছে, মৃত্যুর আগে ভীষণ ভাবে দুর্বল হয়ে পড়েছিল বাঘিনী কল্পনা। তার শরীরে উচ্চ মাত্রায় ক্রিয়েটিনিন পাওয়া গিয়েছে।
আরও পড়ুন- সুর্যালোকে দ্রুত ধ্বংস হয় করোনাভাইরাস, গবেষণায় জানতে পারলেন মার্কিন বিজ্ঞানীরা
পরিবেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য বরেলিতে ইন্ডিয়ান ভেটেরেনারি রিসার্চ ইন্সটিটিউটে পাঠানো হয়েছে বাঘিনীর নমুনা। পাশাপাশি করোনাভাইরাসের মোকাবিলায় সৎকারের যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তা মেনেই কল্পনার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তবে কেন্দ্রীয় চিড়িয়াখানা পর্ষদের প্রাক্তন সদস্য এবং সেক্রেটারি ডিএন সিং অবশ্য বাঘিনীর মৃত্যুর জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ি করেছেন। তাঁর কথায়, “সম্ভবত বাঘিনীটি ডিহাইড্রেশনের জেরে মারা গিয়েছে। জব্বলপুরের এক সিনিয়র ভেটেরেনারি ডাক্তার বলেছিলেন বাঘিনীকে যেন স্যালাইন দেওয়া হয়। কিন্তু চিড়িয়াখানার কর্মীরা তা করেননি। পাশাপাশি কল্পনার সৎকারের সময় কোনও উচ্চপদস্থ আধিকারিক হাজির ছিলেন না। এটা নিয়ম বিরুদ্ধ।“

```