Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আমাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল: বিচারপতি ইন্দিরা ব্যানার্জী

দ্য ওয়াল ব্যুরো: আদালতে বিচারকের রায়ই শেষ কথা। কিন্তু বিচারক কি সবসময় নিরপেক্ষ রায় দিতে পারেন? তাঁর উপর কি কোনও রকমের প্রভাব ফেলার চেষ্টা হয় না? হয়। এমনটাই বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা ব্যানার্জী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি

আমাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল: বিচারপতি ইন্দিরা ব্যানার্জী

শেষ আপডেট: 1 September 2018 06:22

দ্য ওয়াল ব্যুরো: আদালতে বিচারকের রায়ই শেষ কথা। কিন্তু বিচারক কি সবসময় নিরপেক্ষ রায় দিতে পারেন? তাঁর উপর কি কোনও রকমের প্রভাব ফেলার চেষ্টা হয় না? হয়। এমনটাই বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা ব্যানার্জী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি চলাকালীন এমনটাই মন্তব্য করেন বিচারপতি ব্যানার্জী। তিনি জানান, শুনানি চলাকালীন ফোনে কেউ একজন তাঁকে এই মামলার ব্যাপারে প্রভাবিত করার চেষ্টা করেছিল। এমনকী সেই ব্যক্তি ইন্দিরা ব্যানার্জীকে এও বলেছিলেন যে তাঁর কথা যেন হালকা ভাবে না নেওয়া হয়। এই কথা শুনে ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি অরুণ মিশ্র ইন্দিরা দেবীকে বলেন, এই ঘটনার পরে তিনি কি এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিতে চান। যদি চান, তাহলে তিনি সেটা করতে পারেন। সেই কথার উত্তরে ইন্দিরা ব্যানার্জী বলেন, এইভাবে মামলা থেকে সরে গেলে আদালতের অবমাননা করা হবে। সেটা তিনি চান না। ইন্দিরা ব্যানার্জী সম্প্রতি শীর্ষ আদালতে যোগদান করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্টে যোগদানের পর বার কাউন্সিলের বেশ কিছু সিনিয়র বিচারক তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। কিন্তু শুভেচ্ছা জানানোর পর তাঁরা জমে থাকা মামলার কথা তোলেন। তখন ইন্দিরা দেবী তাঁদেরকে সেই সময় জমে থাকা মামলার ব্যাপারে আলোচনা বন্ধ করতে বলেন। এই কথা শোনার পর শুনানির সঙ্গে যুক্ত একজন সিনিয়র উকিল তাঁদের আবেদন জানান, বিচারপতিরা যেন এই ধরণের কোনও ব্যাপারে প্রভাবিত না হন, কারণ তার প্রভাব মামলার উপর পড়তে পারে। অনেকেই তাঁদের প্রভাবিত করার চেষ্টা করবেন, কিন্তু তাঁরা যেন নিজেদের জায়গায় ঠিক থাকেন। তাঁর এই আবেদনে সম্মতি জানিয়ে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বলেন, তাঁরা মামলার সওয়াল-জবাব শুনে সেই অনুযায়ী নিজেদের রায় দেবেন। কোনও কিছুই তাঁদের প্রভাবিত করতে পারবে না।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```