Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রিয়াকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ, খারিজ জামিনের আবেদন

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত মামলায় মাদক যোগের ঘটনায় মঙ্গলবার দুপুরে গ্রেফতার হয়েছেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। এদিন বিকেলে স্বাস্থ্য-পরীক্ষার পর তাঁকে আদালতে পেশ করা হয়। সেখানেই রিয়াকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া

রিয়াকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ, খারিজ জামিনের আবেদন

শেষ আপডেট: 8 September 2020 17:50

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত মামলায় মাদক যোগের ঘটনায় মঙ্গলবার দুপুরে গ্রেফতার হয়েছেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। এদিন বিকেলে স্বাস্থ্য-পরীক্ষার পর তাঁকে আদালতে পেশ করা হয়। সেখানেই রিয়াকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর জামিনের আবেদন খারিজ করা হয়েছে বলে খবর। সূত্রের খবর আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ রিয়ার স্বাস্থ্য-পরীক্ষা অর্থাৎ মেডিক্যাল টেস্ট হয় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হয় তাঁকে। রবিবার থেকে টানা তিনদিন জেরার পর আজ রিয়াকে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। যদিও এনসিবির পক্ষে থেকে জানানো হয় যে রিয়াকে হেফাজতে নেওয়ার জন্য তারা আদালতে আবেদন জানাবে না। কারণ গত তিনদিনের জেরায় তদন্তের সাপেক্ষে যা তথ্য-প্রমাণ প্রয়োজন তা তারা রিয়ার থেকে পেয়ে গিয়েছে। নারকোটিক্স ব্যুরোর তরফে মুথা অশোক জৈন নামের এক আধিকারিক একথা জানিয়েছেন। তবে এনসিবির এই আধিকারিক এও জানিয়েছেন যে রিয়ার শরীরে এখনও কোনও মাদকের সন্ধান পাওয়া যায়নি। নারকোটিক্স ব্যুরো সূত্রে খবর, ভাই শৌভিক চক্রবর্তীর মুখোমুখি বসিয়ে জেরার করার সময় রিয়া নাকি ভীষণ ভাবে ভেঙে পড়েন। কার্যত একপ্রকার স্বীকার করে নেন যে সুশান্তের জন্য মাদকের জোগাড় তিনিই করতেন এবং নিজেও নাকি অনেকসময় মাদকসেবন করতেন। এনসিবি সূত্রে আরও খবর যে রিয়া বলেছেন, তিনি যা করেছেন সুশান্তের জন্যই করেছেন। এমনকি বিগত তিনদিনের জেরায় রিয়ার বয়ানে মাদক যোগাযোগ সম্পর্কে উঠে এসেছে বলিউডের একাধিক তাবড় তাবড় তারকাদের নাম। এর আগে গত শুক্রবার রিয়ার ভাই শৌভিককে গ্রেফতার করেছিল এনসিবি। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে নারকোটিক্স ব্যুরোর হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। ওই একই দিনে গ্রেফতার করা হয় সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। তিনিও আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকবেন। এরপর গত শনিবার গ্রেফতার হন সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্ত। তাঁকেও ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

```