Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

৩০ জনের প্রাণ বাঁচিয়ে পুড়ে মরল ‘রক্ষাকর্তা’, এলাকাবাসী বললেন কুকুর নয় আসলে ‘হিরো’

দ্য ওয়াল ব্যুরো: জ্যান্ত পুড়ে মরার হাত থেকে ৩০ জনকে বাঁচালো পোষ্য কুকুর। কিন্তু নিজেকেই বাঁচাতে পারলো না। শেষ পর্যন্ত সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ওই কুকুরটি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দায়। বান্দার একটি ইলেকট্রনিক্স এবং

৩০ জনের প্রাণ বাঁচিয়ে পুড়ে মরল ‘রক্ষাকর্তা’, এলাকাবাসী বললেন কুকুর নয় আসলে ‘হিরো’

শেষ আপডেট: 13 April 2019 07:06

দ্য ওয়াল ব্যুরো: জ্যান্ত পুড়ে মরার হাত থেকে ৩০ জনকে বাঁচালো পোষ্য কুকুর। কিন্তু নিজেকেই বাঁচাতে পারলো না। শেষ পর্যন্ত সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ওই কুকুরটি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দায়। বান্দার একটি ইলেকট্রনিক্স এবং ফার্নিচার শোরুমে ভয়াবহ আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ছড়িয়ে পড়ে শোরুমের উপরে থাকা চারটি বিল্ডিংয়েও। চোখের সামনে বীভৎস আগুন দেখেই সবাইকে সতর্ক করতে চিৎকার করে ডাকতে শুরু করে ওই বিল্ডিং চত্বরেই থাকা একটি কুকুর। তার ডাক শুনেই টনক নড়ে বিল্ডিংয়ের আবাসিকদের। ছুটে বেরিয়ে আসেন সবাই। প্রাণে বেঁচে যান সকলেই। কিন্তু রক্ষকর্তা কুকুরটি নিজেই পুড়ে মারা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণের ফলে জীবন্ত পুড়ে মারা গিয়েছে ওই পোষ্য সারমেয়। স্থানীয়রা জানিয়েছেন, বান্দার একটি আবাসনের নীচেই ছিল ওই শোরুম। হঠাৎই সেই দোকানে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে শোরুম। আগুন ছড়িয়ে পড়ে আবাসনের বাকি ফ্লোরেও। সে সময় ভিতরে ছিলেন ৩০ জন। আগুন দেখেই চিৎকার জুড়ে দেয় ওই কুকুরটি। স্থানীয়দের কথায়, “বিল্ডিংয়ের নীচেই থাকতো ওই পোষ্য কুকুরটি। সকলের বড় আদরের ছিল সে। আগুন ছড়িয়ে পড়তেই চিৎকার করে ডেকে সবাইকে সতর্ক করে দিয়েছিল। ওর জন্যই আমরা বেঁচে গেলাম। কিন্তু ও বেচারা মারা গেল।“ যে বাড়িতে আগুন লেগেছিল তার চারতলায় থাকতেন ওই শোরুমের মালিক। তিনি জানিয়েছেন, তাঁর দোকানের বেশিরভাগ জিনিসপত্রই পুড়ে গিয়েছে। দমকলকর্মীরা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তারপর সিলিন্ডার ফেটে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। দাউদাউ করে বিল্ডিং জ্বলতে দেখেই সকলকে সতর্ক করতে চিৎকার করে ডাকতে শুরু করে পোষ্যটি। কিন্তু শেষ পর্যন্ত পুড়ে মারা যায় রক্ষাকর্তা নিজেই।

```