Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চিন থেকে ফিরলেন আরও ৩২৩ ভারতীয়, সঙ্গে মলদ্বীপের ৭ নাগরিক

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় দফায় ৩২৩ ভারতীয়কে চিন থেকে দেশে ফেরানো হয়েছে রবিবার। সৌজন্যে এয়ার ইন্ডিয়ার বিমান। পাশাপাশি ৭ জন মলদ্বীপের বাসিন্দাকেও ফেরানো হয়েছে বলে খবর। চিনের উহান থেকে রবিবার ভোর ৩.১০ নাগাদ ৩৩০ জন যাত্রী নিয়ে রওনা হয় দিল্লির উদ

চিন থেকে ফিরলেন আরও ৩২৩ ভারতীয়, সঙ্গে মলদ্বীপের ৭ নাগরিক

শেষ আপডেট: 2 February 2020 08:08

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় দফায় ৩২৩ ভারতীয়কে চিন থেকে দেশে ফেরানো হয়েছে রবিবার। সৌজন্যে এয়ার ইন্ডিয়ার বিমান। পাশাপাশি ৭ জন মলদ্বীপের বাসিন্দাকেও ফেরানো হয়েছে বলে খবর। চিনের উহান থেকে রবিবার ভোর ৩.১০ নাগাদ ৩৩০ জন যাত্রী নিয়ে রওনা হয় দিল্লির উদ্দেশে এয়ার ইন্ডিয়া বিমান। তাঁদের মধ্যে ছিলেন ৩২৩ জন ভারতীয় এবং ৭ জন মলদ্বীপের বাসিন্দা। এদিন সকাল ৯.৪৫ মিনিটে দিল্লি পৌঁছয় এয়ার ইন্ডিয়ার ওই বিমান। টুইট করে এই যাত্রীদের দেশে ফেরার কথা জানিয়েছেন চিনে থাকা ভারতীয় দূত বিক্রম মিস্রি। https://twitter.com/VikramMisri/status/1223727033651351552 মলদ্বীপের নাগরিকদের উহান থেকে উদ্ধার করে আনার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে সে দেশের বিদেশমন্ত্রক। মলদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি চিনে ভারতের দূত বিক্রম মিস্রি এবং সঞ্জয় সুধীর-সহ তাঁদের দলকে ধন্যবাদ জানিয়েছেন মলদ্বীপের বিদেশমন্ত্রী। এদিনের বিমানে ছিলেন অভিজ্ঞ ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পাইলট ও বিমানকর্মীরা। উদ্ধারকারী অভিযানের নেতৃত্বে ছিলেন এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অপারেশন ক্যাপ্টেন অমিতাভ সিংহ। https://twitter.com/VikramMisri/status/1223822542307115008 প্রসঙ্গত, শনিবার চিনের উহান শহর থেকে ৩২৪ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরেছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭। তাঁদের মধ্যে ছিলেন ২১১ জন পড়ুয়া এবং ৩ জন নাবালক। উহান-সহ চিনের করোনাভাইরাস-আক্রান্ত শহরগুলিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে শুক্রবারই উড়ে গিয়েছিল ৪৩০ সিটের ওই জাম্বো বোয়িং। কথা ছিল অন্তত ৪০০ জনকে ফিরিয়ে আনা হবে প্রথম দফায়। তবে উহানের ছ’জন ভারতীয় নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তাই ওই ছ’জনকে শহর ছাড়তেই দেয়নি চিনা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, চিন ফেরত যাত্রীদের আইসোলেশন ইউনিটে রাখা হবে। বিমানবন্দরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পরে তাঁদের নিয়ে যাওয়া হবে সেখানে। হরিয়ানার মানেসরের কাছে চারশ বেডের বিশাল আইসোলেশন ইউনিট তৈরি করিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেখানেই পর্যবেক্ষণে রাখা হবে চিন-ফেরত ভারতীয়দের। তাঁদের রক্তের নমুনা পাঠানো হবে পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। সংক্রমণ ধরা না পড়লে তাঁদের বাড়ি ফিরে যেতে দেওয়া হবে।

```