Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফের ভূমিকম্পে কাঁপল গুজরাত, ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার

দ্য ওয়াল ব্যুরো: ফের ভূমিকম্পে কাঁপল গুজরাত। ২৪ ঘণ্টায় পরপর দু'বার কম্পন অনুভূত হয়েছে পশ্চিমের এই রাজ্যে। সোমবার দুপুর ১২টা ৫৭মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে কচ্ছ-র কাছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫। মাঝারি মাপের ওই ভূমিকম্পে এখনও পর্য

ফের ভূমিকম্পে কাঁপল গুজরাত, ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার

শেষ আপডেট: 15 June 2020 09:31

দ্য ওয়াল ব্যুরো: ফের ভূমিকম্পে কাঁপল গুজরাত। ২৪ ঘণ্টায় পরপর দু'বার কম্পন অনুভূত হয়েছে পশ্চিমের এই রাজ্যে। সোমবার দুপুর ১২টা ৫৭মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে কচ্ছ-র কাছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫। মাঝারি মাপের ওই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে এপিসেন্টারের কাছাকাছি এলাকায় কিছু বাড়িতে সামান্য ফাটল ধরেছে। জানা গিয়েছে, কচ্ছ থেকে ১৫ কিলোমিটার দূরে ছিল কম্পনের এপিসেন্টার। এই এলাকার আশেপাশের কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তবে প্রভাব তেমন গুরুতর নয় বলেই জানা গিয়েছে। কচ্ছ থেকে ১৫ কিলোমিটার দূরে যে অঞ্চলে সোমবার কম্পন অনুভূত হয়েছে জানা গিয়েছে, তা ভাচাউ এলাকার খুবই কাছাকাছি। এই এলাকায় রবিবার একটি ভূকম্পন অনুভূত হয়েছিল। প্রসঙ্গত আজকের কম্পনের আগে রবিবার সন্ধেবেলায় গুজরাতে আর একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। কচ্ছ জেলার রাজকোটের কাছে ছিল এপিসেন্টার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছিল কচ্ছ জেলায় ভাচাউ-এর কাছে অনুভূত হয়েছে কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। রাজকোট থেকে ১১৮ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে অনুভূত হয় কম্পন। এক্ষেত্রেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এনসিএস-এর ওয়েবসাইটের ম্যাপ অনুযায়ী জানা যায় রবিবার যে জায়গায় কম্পন অনুভূত হয়েছিল তা ভুজ থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে। উল্লেখ্য ২০০১ সালে এই ভুজেই বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ১৯ বছর আগে ২০০১ সালের ২৬ জানুয়ারি হওয়া সেই ভূমিকম্পে মৃত্যু হয়েছিল অন্তত ২০ হাজার মানুষের। আহত হয়েছিলেন প্রায় দেড় লাখ।

```