স্বামীর সামনেই আমাকে 'মাল' বলেন অনু মালিক, #MeToo প্রসঙ্গে বিস্ফোরক সোনা মহাপাত্রের
দ্য ওয়াল ব্যুরো: এর আগে কৈলাস খেরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন গায়িকা সোনা মহাপাত্র। এ বার মুখ খুললেন সঙ্গীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে।
আরও পড়ুন- নানা’র বিরুদ্ধে এফআইআর তনুশ্রী’র, জানালেন ঠিক কী হয়েছিল দশ বছর আগে
সোনা জানিয়েছেন,
শেষ আপডেট: 11 October 2018 14:27
দ্য ওয়াল ব্যুরো: এর আগে কৈলাস খেরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন গায়িকা সোনা মহাপাত্র। এ বার মুখ খুললেন সঙ্গীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে।
সোনা জানিয়েছেন, অনু ্মালিক এমন একজন মানুষ যিনি মানুষকে হেনস্থা করার জন্য শিকারির মতো ওঁত পেতে বসে থাকেন। তিনি অভিযোগ করেছেন, "আমার স্বামীর সামনেই আমাকে 'মাল' বলে সম্বোধন করেছেন অনু মালিক"। সোনা জানিয়েছেন, ২০০৬ সালে অক্টোবর মাসে একটি অনুষ্ঠানের রিহার্সালে প্রথম অনুর সঙ্গে তাঁর আলাপ হয়। স্বামী রাম সম্পথের সঙ্গে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন সোনা। তবে সোনা বলেন, "তখনও সম্ভবত অনু মালিক জানতেন না যে আমি এবং রাম সম্পথ স্বামী-স্ত্রী। যখন আমি রেস্টরুমের দিকে এগোচ্ছিলাম তখন কানে আসে অনু রামের সামনেই বলছেন ক্যায় মাল হ্যায় সম্পথ।"
তবে এখানেই শেষ নয়। সোনা মহাপাত্রের অভিযোগ, বারবার তাঁকে বিভিন্ন সময়ে ফোন করে বিরক্ত করতেন অনু মালিক। বেশিরভাগ সময়েই ফোন তুলতেন না সোনা। তবে যখন তুলতেন তখনই নানা অদ্ভুত প্রসঙ্গে অস্বস্তিকর এবং আপত্তিজনক কথাবার্তা বলতেন অনু। এই প্রসঙ্গে সোনা মহপাত্রের স্বামী রাম সম্পথও জানিয়েছেন, এই ঘটনা সত্যি। বারবার তাঁর স্ত্রীকে ফোন করে বিরক্ত করতেন অনু। এমনকী ২০০৬ সালের ওই ইভেন্টে সোনাকে তাঁর সামনেই 'মাল' বলেন অনু মালিক।
যদিও এই প্রসঙ্গে অনু মালিক জানিয়েছেন, তাঁর সঙ্গে কোনওদিন দেখাই হয়নি সোনার। আলাপ-পরিচয়ও নেই তাঁদের মধ্যে। এমনকী সোনার সঙ্গে কোনও কাজও করেননি তিনি। অযথাই এই প্রসঙ্গে তাঁর নাম জড়াচ্ছেন সোনা। পাল্টা অভিযোগ করে এমনটাই জানিয়েছেন অনু।