Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সাইকেল সারাতে দিয়ে ফেরত পাওয়া যাচ্ছে না, কেরল পুলিশকে অভিযোগ ১০ বছরের কিশোরের

দ্য ওয়াল ব্যুরো: দু'মাস ধরে দোকানে পড়েছিল দুই ভাইয়ের সাইকেল। কিছুতেই সারিয়ে দিচ্ছিল না দোকানদার। ফোনেও খোঁজ পাওয়া যাচ্ছিল না দোকানদারের। তার মধ্যে সাইকেলের ওই দোকানও ছিল বন্ধ। শেষ পর্যন্ত আর কোনও উপায় না পেয়ে পুলিশকে চিঠি লিখেছে ওই দুই খুদে

সাইকেল সারাতে দিয়ে ফেরত পাওয়া যাচ্ছে না, কেরল পুলিশকে অভিযোগ ১০ বছরের কিশোরের

শেষ আপডেট: 29 November 2019 10:37

দ্য ওয়াল ব্যুরো: দু'মাস ধরে দোকানে পড়েছিল দুই ভাইয়ের সাইকেল। কিছুতেই সারিয়ে দিচ্ছিল না দোকানদার। ফোনেও খোঁজ পাওয়া যাচ্ছিল না দোকানদারের। তার মধ্যে সাইকেলের ওই দোকানও ছিল বন্ধ। শেষ পর্যন্ত আর কোনও উপায় না পেয়ে পুলিশকে চিঠি লিখেছে ওই দুই খুদের একজন। বয়স মাত্র ১০। ক্লাস ফাইভের ওই পড়ুয়া আবিন কেরলের কোঝিকোড়ের বাসিন্দা। মেপ্পায়ুর থানায় চিঠি লিখে সাহায্য চেয়ছে ওই কিশোর। ২৫ নভেম্বর পুলিশকে চিঠি লিখে অবিন জানিয়েছিল ৫ সেপ্টেম্বর স্থানীয় একটি সাইকেলের দোকানে নিজের এবং ভাইয়ের সাইকেল সারাতে দিয়েছিল সে। কিন্তু তারপর প্রায় দু'মাস কেটে গেলেও সাইকেল ফেরত পায়নি তারা। বারবার দোকানদারকে ফোন করার পরেও সাইকেল সারিয়ে ফেরত দেননি তিনি। বরং যখনই দোকানে গিয়েছে তখনই তারা দেখেছে দোকান বন্ধ রয়েছে। পাশাপাশি আবিন এও জানিয়েছে যে তাদের বাড়িতে এমন কেউ নেই যিনি গিয়ে সাইকেল খুঁজে নিয়ে আসবেন। তাই স্কুলের নোটবুকের পাতা ছিঁড়ে পুলিশকে চিঠি লিখে সবটা জানিয়েছে সে। https://www.facebook.com/keralapolice/photos/a.135262556569242/2504084799686994/?type=3&theater  ছোট্ট আবিনের এমন অভিযোগ পেয়ে তৎপর হয়েছিল কেরল পুলিশও। যোগাযোগ করা হয় ওই সাইকেল দোকানদারের সঙ্গে। তিনি জানিয়েছে বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তারপর তাঁর ছেলের বিয়েও ছিল। সব মিলিয়ে দোকান খোলার সময় পাননি তিনি। তবে খুব তাড়াতাড়িই ওই দুই ভাইয়ের সাইকেল সারিয়ে ফেরত দেবেন বলে কথা দেন ওই দোকানদার।ইতিমধ্যেই সাইকেল ফেরতও পেয়ে গিয়েছে আবিন এবং তার ভাই। কেরল পুলিশ ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বৃহস্পতিবার জানিয়েছে সেকথা। দুই কিশোরের অভিযোগ পেয়ে কেরল পুলিশ যে এত তৎপরতার সঙ্গে কাজ করেছে, সামান্য ব্যাপার বলে এড়িয়ে যায়নি সেই ঘটনায় খুশি নেটিজেনরা। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে কেরল পুলিশের ওই পোস্ট। প্রায় চার হাজার শেয়ার হয়েছে সেটি। ৬৫ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন ওই পোস্টে। শুধু তাই নয়, কুর্নিশ জানিয়ে প্রায় সকলেই কেরল পুলিশের উদ্দেশে লিখেছেন, "দারুণ কাজ। ওই কিশোরদের সাহায্য করার জন্য ধন্যবাদ।"

```