Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আধার গেরোয় বন্ধ হবে না ৫০ কোটি গ্রাহকের মোবাইল সংযোগ, জানাল আধার কর্তৃপক্ষ ও টেলিকম মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: গত মাসের ২৬ তারিখ দেশের শীর্ষ আদালত রায় দিয়েছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা ফোনের সিম কার্ডের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয়। তারপরেই প্রশ্ন ওঠে, তাহলে যাঁরা ইতিমধ্যেই আধার কেওয়াইসি ( Know Your Customer ) জমা দিয়েছেন, তাঁ

আধার গেরোয় বন্ধ হবে না ৫০ কোটি গ্রাহকের মোবাইল সংযোগ, জানাল আধার কর্তৃপক্ষ ও টেলিকম মন্ত্রক

শেষ আপডেট: 18 October 2018 15:16

দ্য ওয়াল ব্যুরো: গত মাসের ২৬ তারিখ দেশের শীর্ষ আদালত রায় দিয়েছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা ফোনের সিম কার্ডের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয়। তারপরেই প্রশ্ন ওঠে, তাহলে যাঁরা ইতিমধ্যেই আধার কেওয়াইসি ( Know Your Customer ) জমা দিয়েছেন, তাঁরা কী করবেন। তাহলে কি প্রায় ৫০ কোটি গ্রাহকের মোবাইল কানেকশন বন্ধ হয়ে যাবে? উপভোক্তাদের আশ্বস্ত করলেন আধার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আধার কর্তৃপক্ষ ও ডিপার্টমেন্ট অফ টেলিকম যৌথ বিবৃতি দিয়ে জানায়, ইতিমধ্যেই আধার জমা দেওয়া গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। তাঁরা জানান, দেশের শীর্ষ আদালত রায়ে কোথাও বলেননি যে আধার কেওয়াইসি জমা দেওয়া নম্বর গুলিকে বন্ধ করে দেওয়া হবে। এমনকী আধারকে বৈধ বলেও স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই মোবাইল নম্বর বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা পুরোটাই গুজব বলে জানিয়েছেন তাঁরা। সাধারণ মানুষের এতে ভয় পাওয়ার কোনও দরকার নেই বলেই জানিয়েছেন আধার কর্তৃপক্ষ ও ডিপার্টমেন্ট অফ টেলিকম আধিকারিকরা। এর আগে বুধবার নয়াদিল্লিতে টেলিকম সচিব অরুণা সুন্দরাজন বৈঠক করেন টেলিকম সংস্থাগুলির আধিকারিকদের সঙ্গে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় নতুন কেওয়াইসি নেওয়ার জন্য গ্রাহকদের পর্যাপ্ত সময় দিতে হবে। কারণ সুপ্রিম কোর্টের রায়ের পর অনেক টেলিকম সংস্থা গ্রাহকদের তথ্য মুছে দিয়েছেন বলে খবর। কিন্তু বৃহস্পতিবার যুগ্ম বিবৃতিতে জানানো হয়, আধার কেওয়াইসি জমা দেওয়া বাধ্যতামূলক নয়। যদি কোনও গ্রাহক নিজের ইচ্ছায় আধার জমা দিতে চান তিনি দিতেই পারেন। গত মাসে দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল সিমের কানেকশনের ক্ষেত্রে আর আধার কেওয়াইসি বাধ্যতামূলক নয়। তারপরেই যে উপভোক্তারা আধার সংযোগ করিয়েছেন, তাঁরা চিন্তায় পড়ে যান। অনেক আশঙ্কার মেঘ ভেসে আসতে থাকে। এ দিন যৌথ বিবৃতিতে সেই মেঘ কাটালেন আধার কর্তৃপক্ষ ও টেলিকম মন্ত্রক।

```