Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আইসিএসই, আইএসসি-র ফল ঘোষণা হল, কীভাবে জানা যাবে নম্বর

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বেলা ৩টে নাগাদ আইসিএসই ও আইএসসি তথা দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল। বোর্ডের তরফে ওয়েবসাইটের লিঙ্ক ও অ্যাপের নাম দেওয়া হয়েছে যেখানে ক্লিক করলে পরীক্ষার রেজাল্ট জানা যাবে। কীভাবে নম্বর জানবেন

আইসিএসই, আইএসসি-র ফল ঘোষণা হল, কীভাবে জানা যাবে নম্বর

শেষ আপডেট: 24 July 2021 10:29

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বেলা ৩টে নাগাদ আইসিএসই ও আইএসসি তথা দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল। বোর্ডের তরফে ওয়েবসাইটের লিঙ্ক ও অ্যাপের নাম দেওয়া হয়েছে যেখানে ক্লিক করলে পরীক্ষার রেজাল্ট জানা যাবে। কীভাবে নম্বর জানবেন পড়ুয়ারা— কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) জানিয়েছে, পড়ুয়ারা কাউন্সিলের ওয়েবসাইটে লগইন করে ফল জানতে পারবে, তাছাড়া এসএমএস করেও ফল জানা যাবে। কাউন্সিলের কেরিয়ার পোর্টাল থেকে দশম ও দ্বাদশের ফলাফল সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। এ বছর মেধাতালিকা প্রকাশ করা হবে না। মার্কশিট ও সার্টিফিকেট ডিজিলকার থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। results.cisce.org ও cisce.org ওয়েবসাইটে লগইন করে ফল জানা যাবে। ওয়েবসাইটের লিঙ্ক খুলে আইএসসি ও আইসিএসই রেজাল্ট ২০২১-এ ক্লিক করতে হবে। ইউনিক আইডি, ইনডেক্স নম্বর ও ক্যাপসা কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই রেজাল্ট দেখা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানত হলে—টাইপ করতে হবে আইএসসি বা আইসিএসই<Space><Unique Id>০৯২৪৮৮২৮৮৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে। তাছাড়া ‘এসএমএস কেরিয়ার’  থেকেও ফল জানা যাবে। ICSE 10th, ISC 12th Result 2021 Live: CISCE Results Declared At Results.cisce.org পাসের হার এ বছর আইএসসি দ্বাদশের পরীক্ষায় মোট ৫০,৪৫৯ জন ছাত্র ও ৪৩,৫৫২ জন ছাত্রী পরীক্ষা দিয়েছে। ছাত্রদের মধ্যে পাসের হার ৯৯.৬৬% ও ছাত্রীদের মধ্যে ৯৯.৮৬%। আইসিএসই দশমের পরীক্ষা দিয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৮৪৬ জন ছাত্র ও ১ লক্ষ ৬৫৩ জন ছাত্রী। ছাত্র ও ছাত্রীদের মধ্যে পাসের হার ৯৯.৯৮%। পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে সে বিষয়ে আগেই জানিয়েছিল সিআইএসসিই। বলা হয়েছিল, দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ক্ষেত্রে নবম শ্রেণির নম্বর বিবেচনা করা হবে। সেই সঙ্গে দশমের অভ্যন্তরীণ নম্বরও যোগ করা হবে। তাছাড়া, মূল্যায়নের ক্ষেত্রে স্কুলে ছাত্রছাত্রীদের গত ৬ বছরের পরীক্ষার ফলও বিবেচনা করে দেখা হবে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে কাউন্সিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতোই চলতি বছর আইএসসি ও আইসিএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে সিবিএসই দ্বাদশের রেজাল্ট বের হবে। সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, ফলাফল নিয়ে পড়ুয়াদের কোনও অভিযোগ থাকলে তা রিভিউ করা যাবে না। যেহেতু ছাত্রছাত্রীরা এবার পরীক্ষা দেননি, তাই নম্বর রিভিউ করার অন্য উপায় নেই। কাউন্সিলের ঠিক করে দেওয়া ফর্মুলাতেই মূল্যায়ন হবে। যদি নম্বরের ব্যাপারে কোনও স্কুলের আপত্তি থাকে তাহলে তা ১ অগস্টের মধ্যে কাউন্সিলকে জানাতে হবে।

```