Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুলিশের গাড়িতে উদ্দাম সেক্স! ট্র্যাফিক আইনে ধরা পড়া যুগলের কাণ্ড দেখে হতবাক পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: মদ খেয়ে বেপরোয়া বাইক চালাচ্ছিল যুবক। পেছনে তাকে জাপটে ধরে বসে সঙ্গিনী। দু'জনকেই আটক করে পুলিশ। কিন্তু তাদের আটক করে গাড়িতে তোলার পরেই যা ঘটল, তা জীবনেও ভাবতে পারেননি পুলিশ আধিকারিকেরা। ভাবতে পারলে হয়তো আটক করে গাড়িতে তোলা

পুলিশের গাড়িতে উদ্দাম সেক্স! ট্র্যাফিক আইনে ধরা পড়া যুগলের কাণ্ড দেখে হতবাক পুলিশ

শেষ আপডেট: 19 September 2019 08:17

দ্য ওয়াল ব্যুরো: মদ খেয়ে বেপরোয়া বাইক চালাচ্ছিল যুবক। পেছনে তাকে জাপটে ধরে বসে সঙ্গিনী। দু'জনকেই আটক করে পুলিশ। কিন্তু তাদের আটক করে গাড়িতে তোলার পরেই যা ঘটল, তা জীবনেও ভাবতে পারেননি পুলিশ আধিকারিকেরা। ভাবতে পারলে হয়তো আটক করে গাড়িতে তোলার আগে দু'বার ভাবতেন তাঁরা! ফ্লরিডার এই ঘটনায় পুলিশ দাবি করেছে, আটক গাড়ির পিছনের সিটে মদ্যপ অবস্থায় অবাধ যৌনতায় মজেছিল ওই যুগল! পুলিশ জানিয়েছে ওই যুবক ও তার সঙ্গিনীকে আটক করে গাড়িতে তোলা হয়। তার পরে নিজেদের মধ্যে কথা বলার জন্য সেই গাড়ির বাইরেই দাঁড়িয়ে ছিলেন তাঁরা৷ কিন্তু কিছু ক্ষণ করেই গাড়ির পিছনের দরজা খুলতেই, চমকে উঠলেন তাঁরা। যা ভাবা যায় না, তা-ই ঘটেছে। ফাঁকা গাড়ির ব্যাকসিটে নগ্ন হয়ে যৌনতায় মেতেছে তারা৷ ফ্লরিডার নাসাউ প্রদেশের সাউথ ফ্লেটসের এলাকার পুলিশ জানিয়েছে, গভীর রাতে পথ আটকানো হয় ৩১ বছরের অ্যারন থমাসের। লাগামছাড়া গতিতে বাইক ছোটাচ্ছিল সে। পেছনে ছিল তার সঙ্গিনী, ৩৫ বছরের মেগান মনদারনো। তাদের আটক করে দেখা যায়, দু'জনেই মাত্রাতিরিক্ত নেশায় ডুবে রয়েছে। এতটাই খারাপ পরিস্থিতি,যে হাঁটতেও পারছিল না তারা৷ তাই তাদের পুলিশের গাড়িতে তোলা হয়৷ এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘ওদের গাড়িতে তোলার পর, আমরা গাড়ির বাইরে অপেক্ষা করছিলাম৷ কিছু ক্ষণ পরে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে পিছনের দরজা খুলি আমরা৷ এবং দেখি, গাড়ির ভিতরেই অবাধ যৌনতায় মেতে থমাস ও মনদারনো৷ নগ্ন অবস্থায় ছিল তারা। আধিকারিকরা জানিয়েছেন, এই অবস্থায় ধরা পড়ার সঙ্গে সঙ্গে জামাকাপড় না পরেই পালানোর চেষ্টা করে থমাস৷ কিন্তু সেই চেষ্টা সফল হয়নি৷ শেষমেশ যুগলকে গ্রেফতার করা হয় তখনই। পুলিশ জানিয়েছে, এই প্রথম নয়। এর আগেও একাধিক বারআইন ভাঙার অপরাধে পুলিশের জালে ধরা পড়েছে এই যুগল৷ জেলও খেটেছে তারা৷

```