Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

শিশুদের নিয়ে আপত্তিজনক, কুরুচিকর পোস্ট দেখলেই রিপোর্ট করুন, নতুন উদ্যোগ ফেসবুকের

দ্য ওয়াল ব্যুরো: শিশুদের নিয়ে নানা আপত্তিজনক পোস্ট ছড়িয়ে পড়ছে ফেসবুক, টুইটার সহ সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে কোভিডের সময় শিশু নিগ্রহ বা অভিভাবকহীন শিশুদের দায়িত্ব নেওয়া নিয়ে নানা ভুয়ো তথ্য, কুরুচিকর পোস্টে ভরে উঠেছে নেট মাধ্যম। এই ব্যাপারে

শিশুদের নিয়ে আপত্তিজনক, কুরুচিকর পোস্ট দেখলেই রিপোর্ট করুন, নতুন উদ্যোগ ফেসবুকের

শেষ আপডেট: 15 June 2021 11:07

দ্য ওয়াল ব্যুরো: শিশুদের নিয়ে নানা আপত্তিজনক পোস্ট ছড়িয়ে পড়ছে ফেসবুক, টুইটার সহ সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে কোভিডের সময় শিশু নিগ্রহ বা অভিভাবকহীন শিশুদের দায়িত্ব নেওয়া নিয়ে নানা ভুয়ো তথ্য, কুরুচিকর পোস্টে ভরে উঠেছে নেট মাধ্যম। এই ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল শিশু অধিকার সুরক্ষা কমিশন। এই নির্দেশের পরেই শিশু সুরক্ষায় নতুন উদ্যোগ নিল ফেসবুক। আরম্ভ ইন্ডিয়া ইনিসিয়েটিভ, সাইবার পিস ফাউন্ডেশন, অর্পনের মতো সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে ফেসবুকের নয়া উদ্যোগ ‘রিপোর্ট ইট, ডোন্ট শেয়ার ইট।’ ফেসবুক জানাচ্ছে, বাচ্চাদের নিয়ে অনেক আপত্তিজনক ছবি, ভিডিও পোস্ট করা হয়। এমন কোনও পোস্ট দেখলে তা শেয়ার না করে বরং সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন। তাহলে ফেসবুকের সাইবার সুরক্ষা বিভাগ দ্রুত ব্যবস্থা নেবে। https://twitter.com/NCPCR_/status/1404125642426249225 দু’দিন আগেই শিশু অধিকার সুরক্ষা কমিশনের (এনসিপিসিআর) তরফে টুইটারে একটি পোস্ট করা হয়েছিল। সেখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বলা হয়েছিল, কোভিডে অনাথ শিশুদের দায়িত্ব নেওয়া নিয়ে অনেক ভুয়ো পোস্ট ছড়িয়ে পড়ছে। কেন্দ্রীয় সরকার বলেছে, করোনায় অভিভাবকহীন হযেছে যে শিশুরা তাদের নিতে হবে সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে। এবারে একটি রুপরেখাও তৈরি করতে হবে। সরকারি নির্দেশিকার পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শিশুদের দায়িত্ব নিতে চেয়ে অনেকরকম পোস্ট করা হচ্ছে। শিশু অধিকার সুরক্ষা কমিশন জানাচ্ছে, শিশু পাচার, নিগ্রহের ঘটনা বাড়ছে। অভিভাবকহীন শিশুরা যাতে দুষ্টচক্রের জালে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখা দরকার। এবারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেই দায়িত্ব নিতে হবে। খেয়াল রাখতে হবে এমন কোনও কনটেন্ট, ছবি বা ভিডিও যাতে শেয়ার না হয় যেগুলি শিশুদের ওপর অপরাধমূলক ঘটনাগুলিকে আরও প্রশ্রয় দেবে।

```