Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'রবিনহুড পাণ্ডে', অবসরের পর মিউজিক ভিডিওয় বিহারের ডিজিপি গুপ্তেশ্বর

দ্য ওয়াল ব্যুরো: স্বেচ্ছা অবসরের ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই নেট দুনিয়ার সেনসেশন হয়ে গিয়েছেন বিহারের ডিগিপি গুপ্তেশ্বর পাণ্ডে। নামের আগে জুড়েছে 'রবিনহুড অফ বিহার'-এর খেতাব। ইউটিউবে রিলিজ হয়েছে তাঁর মিউজিক ভিডিও, যাতে অভিনয় করেছেন গুপ্তেশ্ব

'রবিনহুড পাণ্ডে', অবসরের পর মিউজিক ভিডিওয় বিহারের ডিজিপি গুপ্তেশ্বর

শেষ আপডেট: 23 September 2020 16:04

দ্য ওয়াল ব্যুরো: স্বেচ্ছা অবসরের ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই নেট দুনিয়ার সেনসেশন হয়ে গিয়েছেন বিহারের ডিগিপি গুপ্তেশ্বর পাণ্ডে। নামের আগে জুড়েছে 'রবিনহুড অফ বিহার'-এর খেতাব। ইউটিউবে রিলিজ হয়েছে তাঁর মিউজিক ভিডিও, যাতে অভিনয় করেছেন গুপ্তেশ্বর পাণ্ডে। সঙ্গে রয়েছেন দীপক ঠাকুর। দীপকই এই গানের সুরকার এবং গীতিকার। নিজেই কম্পোজও করেছেন গানটি। বিগ বসের ঘরে প্রতিযোগী হয়ে আসা দীপক ঠাকুর 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর জন্যও গান কম্পোজ করেছিলেন। অনুরাগ কাশ্যপের ছবির পাশাপাশি হিট হয়েছিল দীপক ঠাকুরের গানও। এবার 'রবিনহুড' গুপ্তেশ্বর পাণ্ডেকে নিয়ে গান বেঁধেছেন তিনি। ইউটিউবে এর মধ্যেই ভাইরাল হয়েছে এই গান। রিলিজের পর থেকে প্রায় ১৩ হাজার লাইক পড়েছে এই ভিডিওতে। এর মধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৯২ হাজার মানুষ। চার মিনিটের ভিডিও জুড়ে একদম 'রবিনহুড' স্টাইলেই রয়েছেন গুপ্তেশ্বর পাণ্ডে। খাকি উর্দি, কালো সানগ্লাস, চওড়া চেন আর ডায়ালের ঘড়ি, অন্যহাতে লাল রঙয়ের একটি বিশেষ স্টাইলের বালা নজর কেড়েছে দর্শকদের। একটি দৃশ্যে আবার বাঘের গর্জনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে গুপ্তেশ্বর পাণ্ডের মুখ। বোঝানো হয়েছে, অপরাধ দমনের প্রয়োজনে বাঘের মতোই গর্জন করতে পারেন তিনি। অনেকে আবার বলছেন পর্দার 'সিংহম' স্টাইলের পুলিশ অফিসার অজয় দেবগণের সঙ্গে বেশ মিল রয়েছে রিয়েল লাইফের এই পুলিশ আধিকারিকের। বাস্তবে তিনি 'জনতার হিরো' আর অপরাধীর যম, ভিডিওতে এমনটাই বলা হয়েছে গুপ্তেশ্বর পাণ্ডেকে। https://youtu.be/BOOCixdSQaU প্রসঙ্গত, আজ সকালেই স্বেচ্ছাবসর নিয়েছেন বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে। বলিউড অভিনেতা তথা বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে বারবার শিরোনামে এসেছেন গুপ্তেশ্বর। তাঁর নেতৃত্বে বিহার পুলিশের সঙ্গে মুম্বই পুলিশের সরাসরি সংঘাত হয়েছে। এমনকি সুশান্ত মামলায় মাদক যোগের অভিযোগে জেলে বন্দি রিয়া চক্রবর্তীকে নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি। শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে পারেন তিনি। এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই তিনি অবসর নিলেন বলে খবর। যদিও এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলেননি গুপ্তেশ্বর পাণ্ডে। যদিও সূত্রের খবর, মঙ্গলবারই নিজের আবেদনপত্র ইমেল করে পাঠিয়ে দিয়েছেন তিনি। এই বিষয়ে শিগগির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাবে বিহার প্রশাসন।আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ প্রার্থী হয়েই দাঁড়াতে দেখা যেতে পারে গুপ্তেশ্বরকে। সূত্রের খবর, বক্সার শহর কিংবা বক্সার জেলার অন্য কোনও কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন তিনি।

```