Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'গাইডেড ট্যুর' চাই না, কাশ্মীর সফরে আসছে না ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর সফরে আসছেন না ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ছিল বিদেশি প্রতিনিধি দলের। তবে দু'দিনের এই সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ই

'গাইডেড ট্যুর' চাই না, কাশ্মীর সফরে আসছে না ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া

শেষ আপডেট: 8 January 2020 16:36

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর সফরে আসছেন না ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে যাওয়ার কথা ছিল বিদেশি প্রতিনিধি দলের। তবে দু'দিনের এই সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত।
আরও পড়ুন- বরফে, ধসে অবরুদ্ধ হিমাচল! আটকে বহু পর্যটক, প্রশাসনিক সতর্কতা জারি
সূত্রের খবর, ইউরোপীয় ইউনিয়নের তরফে জানানো হয়েছে কোনওরকম 'পাহারা দেওয়া সফর' বা 'গাইডেড ট্যুর' করতে রাজি নয় তারা। বরং পরে জম্মু-কাশ্মীরে আসবেন এই রাষ্ট্রদূতরা। এবং নিজেদের ইচ্ছেমতো উপত্যকার লোকজনের সঙ্গে কথা বলবেন। সূত্রের খবর, শুধু জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ নন, ফারুক এবং ওমর আবদুল্লা আর মেহেবুবা মুফতির সঙ্গেও দেখা করতে চান তাঁরা। যদিও গত ৫ অগস্ট ৩৭০ ধারা বিলোপের পর থেকেই গৃহবন্দি জম্মু-কাশ্মীরের এই তিন নেতা।  গত ৫ অগস্ট ৩৭০ ধারা রদ হয়েছে জম্মু-কাশ্মীরে। উপত্যকায় স্পেশ্যাল স্ট্যাটাস বিলোপ হওয়ার প্রায় তিনমাস পর অক্টোবরে জম্মু-কাশ্মীরে গিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সেবার সাধারণ নাগরিকের সঙ্গে কথা বলতে পেরেছিলেন প্রতিনিধিরা। তবে সবটাই ছিল একটা 'গাইডেড ট্যুর'। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থেকেই আমজনতার সঙ্গে কথা বলতে হয় তাঁদের। এবারের সফরেও তেমনটাই হওয়ার কথা ছিল বলে খবর। তবে এত গোপনীয় ভাবে কাশ্মীরের নাগরিকের সঙ্গে কথা বলতে রাজি নন ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। যদিও লাতিন আমেরিকা এবং আফ্রিকার তরফে প্রতিনিধিরা বৃহস্পতিবার এই দু'দিনের সফরে যোগ দেবেন বলে খবর।
আরও পড়ুন- যৌনমিলনের কথা বললেই জুটত মার, স্বামী এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে এফআইআর তরুণীর
সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করার পরে জম্মু-কাশ্মীরে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা জানার জন্য ইউরোপীয় ইউনিয়নের ২৫ জনের প্রতিনিধি দল গতবছর অক্টোবর মাসে জম্মু-কাশ্মীরে আসে। সেসময় তাঁদের সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও। তবে সে সময় উত্তাল হয়েছিল দেশ। বিরোধীদের প্রায় সকলেই বলেছিলেন যে, "কেন্দ্রীয় সরকার দেশের নেতাদের জম্মু-কাশ্মীরে ঢুকতে দিচ্ছে না, গুলাম নবি আজাদের মতো বর্ষীয়ান নেতাকে শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে, গৃহবন্দি করে রাখা হয়েছে ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা এবং মেহেবুবা মুফতিকে-----অথচ বেছে বেছে কিছু জায়গা ইউরোপীয় প্রতিনিধি দলের সামনে দেখানো হচ্ছে, এটা খুবই অপমানজনক এবং হতাশার।"

```