Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

এক্ষুণি ডিলিট করুন, সুশান্তের মৃতদেহের ছবি নিয়ে নির্দেশ মহারাষ্ট্র পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই। রবিবার দুপুরে এই একটি বাক্যই ওলটপালট করে দিয়েছে সবটা। প্রথমে খবরটা শুনে অনেকেই বিশ্বাস করতে পারেননি। কিন্তু পরে সত্যিটা মেনে নিতে হয়। কাই পো চে থেকে ছিঁছোড়ে, এমএস ধোনির বায়োপিক থেকে

এক্ষুণি ডিলিট করুন, সুশান্তের মৃতদেহের ছবি নিয়ে নির্দেশ মহারাষ্ট্র পুলিশের

শেষ আপডেট: 15 June 2020 08:01

দ্য ওয়াল ব্যুরো: তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই। রবিবার দুপুরে এই একটি বাক্যই ওলটপালট করে দিয়েছে সবটা। প্রথমে খবরটা শুনে অনেকেই বিশ্বাস করতে পারেননি। কিন্তু পরে সত্যিটা মেনে নিতে হয়। কাই পো চে থেকে ছিঁছোড়ে, এমএস ধোনির বায়োপিক থেকে ড্রাইভ-- বিভিন্ন সিনেমার বিভিন্ন লুকের ছবিতে ভরে যায় সোশ্যাল মিডিয়া। একই সঙ্গে আত্মঘাতী সুশান্তের মৃতদেহের ছবিও পোস্ট করে দেন কেউ কেউ। আর তা নিয়েই পদক্ষেপ করল মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল। https://twitter.com/MahaCyber1/status/1272215340986953729?s=08 বিছানার উপর শুইয়ে রাখা কালো টি শার্ট ও ছাই রঙা বক্সার পরা তরুণ অভিনেতার দেহের ছবি ছড়াতে শুরু করার পর রবিবার রাতে একগুচ্ছ টুইট করে মহারাষ্ট্র পুলিশ। তাতে এই প্রবণতাকে বিরক্তিকর ও নিম্ন রুচির বলে উল্লেখ করে মারাঠা পুলিশের সাইবার সেল। একইসঙ্গে বলা হয়, নেটিজেনদের যাঁরা এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁরা এক্ষুণি ডিলিট করুন। নাহলে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ বাধ্য হবে। যাঁরা সুশান্তের দেহের ছবি পোস্ট করেছিলেন, তাঁদের বিরুদ্ধে এমনিতেই ক্ষোভ তৈরি হতে শুরু করেছিল। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছিলেন, দেহের ছবি যাঁরা ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকরও সুশান্তের দেহের ছবি পোস্ট করার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আবেদন করেন, একজন তরুণ অভিনেতার এভাবে চলে যাওয়ায় সবাই শোকস্তব্ধ। এই পরিস্থিতিতে দয়া করে কেউ বিকৃত রুচির পরিচয় দেবেন না। শেষ সম্মানটুকু জানান। মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গতকাল আত্মঘাতী হন তরুণ অভিনেতা। সেই সময়ে তাঁর বাড়িতে আরও চার জন ছিলেন বলে জানা গিয়েছে। ফলের রস খেয়ে ফের ঘুমোতে যাওয়ার নাম করে বেড রুমে গিয়ে সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন সুশান্ত। সোমবার মুম্বইয়েই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পটনা থেকে সেখানে পৌঁছেছেন তার পরিবারের লোকজন।

```