দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬১ লাখ পেরিয়েছে। বর্তমানে সারা বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৬১,৬১,৪৮৭। এ যাবৎ সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৩,৭১,০১৬ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৭,৩৮,৩৩৩ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বাধিক। এখনও পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮,১৬,৮২০। কোভিড-১৯ সংক্রমণে মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ১,০৫,৫৫৭ জনের। সুস্থ হয়েছেন ৫,৩৫,২৩৮ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড ট্র্যাকারের ট্যালি অনুযায়ী গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার আমেরিকায় মৃত্যু হয়েছে ৯৬০ জনের।
আক্রান্তের সঙ্গে মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে ব্রাজিলে। এখানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫ লাখ। বিশ্বের কোভিড পরিসংখ্যানে আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৯৯,৯৬৬। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫২৬ জন। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে ব্রাজিলে মৃত্যু হয়েছে ২৮,৮৪৯ জনের। নতুন করে মৃত্যু হয়েছে ১৫ জনের। আর সুস্থ হয়েছেন ২,০৫,৩৭১ জন।
করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের কোভিড পরিসংখ্যানে রাশিয়ার স্থান তৃতীয়। এখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লাখ। রাশিয়ায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৯৬,৫৭৫ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৫৫৫ জনের। সুস্থ হয়েছেন ১,৬৭,৪৬৯ জন।
ইউরোপীয় দেশগুলির মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বাধিক স্পেনে। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৮৬,৩০৮ জন। মৃত্যু হয়েছে ২৭,১২৫ জনের। সুস্থ হয়েছেন ১,৯৬,৯৫৮ জন। ইউরোপীয় দেশগুলির মধ্যে মৃতের সংখ্যা সর্বাধিক ব্রিটেনে। এখানে আক্রান্তের সংখ্যা ২,৭২,৮২৬ জন। মৃত্যু হয়েছে ৩৮,৩৭৬ জনের।