দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫৪ লক্ষ। সারা বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫৪,১৮,২৩৭। এখনও পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৩,৪৪,১৯৮ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২,৫৪,৩৩৪ জন।
করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ১৬,৬৬,৮২৮। এ যাবৎ আমেরিকায় মৃত্যু হয়েছে ৯৮,৬৮৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪,৪৬,৯১৪ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে ব্রাজিল এবং রাশিয়ায়। বিশ্বের কোভিড পরিসংখ্যানে এখন দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩,৪৯,১১৩। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭১৫ জন। ব্রাজিলে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ২২,১৬৫ জনের। নতুন করে সংক্রমণে মৃত্যু হয়েছে ১৫২ জনের। আর সংক্রমণ সারিয়ে ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন মোট ১,৪২,৫৮৭ জন।
তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখান করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩,৪৪,১১৩ জন। মৃত্যু হয়েছে ৩৫৪১ জনের। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে ৮৫৯৯ জন। আর সংক্রমণে মৃত্যু হয়েছে ১৫৩ জনের। রাশিয়ায় এ যাবৎ সুস্থ হয়েছেন ২,২৭,৬৪১ জন।
ইউরোপের পাঁচটি দেশ স্পেন, ব্রিটেন, ইতালি, ফ্রান্স এবং জার্মানিকে ছাপিয়ে গিয়েছে ব্রাজিল এবং রাশিয়া। ইউরোপীয় দেশগুলির মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি স্পেনে। আর কোভিড-১৯ সংক্রমণে সর্বাধিক মৃত্যু হয়েছে ব্রিটেনে। বিশ্বের কোভিড পরিসংখ্যান অনুসারে, স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ২,৮২,৩৭০। মৃত্যু হয়েছে ২৮,৬৭৮ জনের। অন্যদিকে ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২,৫৭,১৫৪। আর মৃত্যু হয়েছে ৩৬,৬৭৫ জনের।