দ্য ওয়াল ব্যুরো: জাতির উদ্দেশে বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো। মোদীকে ধন্যবাদ জানিয়ে ব্রাজিলের রাষ্ট্রপতি বলেছেন, সময় মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত।
তিনি এদিন বলেন, "বাজিলের জনগণকে একটা সুখবর জানাই। আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি কথা হয়। আমি হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছিলাম। ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আমরা শনিবারের মধ্যে ওষুধ তৈরির কাঁচা মাল পেয়ে যাব। আমি ব্রাজিলের সাধারণ মানুষের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।"
কোভিড ১৯-এর ওষুধ নিয়ে ইতিমধ্যেই ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুঁশিয়ারি ঘিরে কূটনৈতিক সম্পর্ক সরগরম হয়ে ওঠে। কাকতালীয় ভাবে ট্রাম্পের ওই বদলার হুঁশিয়ারির পর ভারত ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করে। এদিন ট্রাম্প মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীও বলেছেন একসঙ্গে করোনার বিরুদ্ধে জিতবেন।
গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে ধন্যবাদও জানিয়েছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, ভারতের এই সাহায্য যেন রামায়ণে লেখা হনুমানের সঞ্জীবনী নিয়ে আসার সঙ্গে তুলনীয়। ওই চিঠিতে ভারত ও ব্রাজিলের বন্ধুত্বের কথা উল্লেখ করে ব্রাজিলকেও ভারতের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলসোনারো লেখেন, “করোনাভাইরাসের মহামারীর সময়ে ভারত যেভাবে আমেরিকাকে সাহায্য করছে সেটা একদম পুরাণ কালের রামায়ণের ঘটনার মতো। তখন যেমন হনুমানজি হিমালয় থেকে প্রভু রামের ভাই লক্ষ্মণের জীবন বাঁচানোর জন্য সঞ্জীবনী ওষুধ নিয়ে এসেছিলেন এখন ভারত ঠিক তেমনই করল।”