Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পাঁচ মাসে চার খুন! নৃশংস সিরিয়াল কিলারকে ধরল গুরুগ্রামের পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের সেপ্টেম্বর থেকে একের পর এক খুনের (Murder) খবর আসছিল। কিন্তু গুরুগ্রাম (gurugram) পুলিশ কিছুতেই সেই খুনের রহস্য ধরতে পারছিল না। তিনজন ক্যাব ড্রাইভার এবং একজন বাইকচালকের খুনের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সিরিয়াল ক

পাঁচ মাসে চার খুন! নৃশংস সিরিয়াল কিলারকে ধরল গুরুগ্রামের পুলিশ

শেষ আপডেট: 24 February 2022 08:02

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের সেপ্টেম্বর থেকে একের পর এক খুনের (Murder) খবর আসছিল। কিন্তু গুরুগ্রাম (gurugram) পুলিশ কিছুতেই সেই খুনের রহস্য ধরতে পারছিল না। তিনজন ক্যাব ড্রাইভার এবং একজন বাইকচালকের খুনের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সিরিয়াল কিলার (Serial Killer)। ভোরবেলায় পুতিনের ফোন, 'আমরা ইউক্রেনে আক্রমণ করছি...' গত পাঁচ মাসে চার-চারটি খুন হয়েছে গুরুগ্রামে। খুনের ধরন প্রায় এক। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একটাই মাত্র গুলি, মাথার একেবারে মাঝে। খুনের পর প্রত্যেককেই রাস্তার ধারে ফেলে চলে গেছে আততায়ী। বুধবার পুলিশ জানাল, সবকটি খুন করেছে একজনই, তাঁকে ধরা গেছে। খুনি হল ২৮ বছর বয়সি এক গাড়ি চোর। গাড়ি চোরদের দলের নেতা সে। নাম বিশাল যোগী। এই অপকর্মের সময় তার সঙ্গে আরও পাঁচ জন যুক্ত ছিল। সকলকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতরা রয়েছে জয়পুর এবং গুরুগ্রাম পুলিশের হেফাজতে। এই গাড়ি চোরদের দলটি গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যাব চালকদের খুন করে তাঁদের গাড়ি হাতিয়ে নিচ্ছে। তিন জন চারচাকার চালককে মারার পর একজন ওলা বাইক চালককেও খুন করে তারা। শেষ খুনটি হয় জয়পুরে। সব ক্ষেত্রেই খুনগুলি করেছে বিশাল। গত কয়েকবছর ধরেই এই দলটি গুরুগ্রামে সক্রিয়, জানিয়েছে পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```