Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রেম ভেঙেছে? যন্ত্রণায় মলম দেবে সরকার, সম্পর্ক সামলানো শেখাতে চালু নতুন ক্যাম্পেন

দ্য ওয়াল ব্যুরো: 'একটি বিচ্ছেদ থেকে পরের বিচ্ছেদে যেতে যেতেকয়েকদিন মাত্র, মাঝখানে পাতা আছে মিলনের সাঁকো।' জয় গোস্বামী সেই কবেই লিখে গিয়েছিলেন। শৈশব থেকে কৈশোরে পা দেওয়া, তখন জীবনে হাতছানি দেয় প্রেম। সে ডাক উপেক্ষা করা কঠিন। তরতাজা দুটি

প্রেম ভেঙেছে? যন্ত্রণায় মলম দেবে সরকার, সম্পর্ক সামলানো শেখাতে চালু নতুন ক্যাম্পেন

শেষ আপডেট: 24 March 2023 15:07

দ্য ওয়াল ব্যুরো: 'একটি বিচ্ছেদ থেকে পরের বিচ্ছেদে যেতে যেতে
কয়েকদিন মাত্র, মাঝখানে পাতা আছে মিলনের সাঁকো।'

জয় গোস্বামী সেই কবেই লিখে গিয়েছিলেন। শৈশব থেকে কৈশোরে পা দেওয়া, তখন জীবনে হাতছানি দেয় প্রেম। সে ডাক উপেক্ষা করা কঠিন। তরতাজা দুটি মনের যখন মিল হয়, তখনও তারা জানে না, এই পৃথিবীতে প্রেমের মতোই শাশ্বত হল বিচ্ছেদ (Breakup)। তার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় কিশোর-কিশোরী মন। কোনও কোনও সম্পর্ক শেষ হয় চূড়ান্ত তিক্ততায়, কাদা ছোড়াছুড়ির মধ্যে দিয়ে। প্রেম ভাঙার যন্ত্রণায় কেউ অবসাদে ভোগে, কেউ আবার নিজেকে শেষ করে দেয়। কেউ কেউ আবার অন্য কারও সফল প্রেম দেখলে কুঁকড়ে যায়, মনে জন্ম নেয় ঈর্ষা। তারপর সময়ের সঙ্গে কারও বা সেই ক্ষতে প্রলেপ পড়ে। ধীরে ধীরে ঠিক হয়ে যায় অনেকটাই। আবার কেউ কেউ বিচ্ছেদের যন্ত্রণা বয়ে বেড়ায় আজীবন।

প্রেম ভাঙা এই সমাজে প্রেমের পড়ার মতোই স্বাভাবিক ঘটনা, সে তার অভিঘাত যতই বেদনাদায়ক হোক না কেন। সে নিয়ে আলাদা করে মাথা ঘামায় না কেউই। কিন্তু আপাত গুরুত্বহীন এই বিষয়টিকেই বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখছে নিউজিল্যান্ড (New Zealand) সরকার। প্রেম ভাঙার যন্ত্রণা যাতে তুলনায় অনেকটাই সহনীয় হয় সদ্য কৈশোরে পা দেওয়া ছেলে মেয়েদের কাছে, তার জন্য নতুন ক্যাম্পেন শুরু করেছে নিউজিল্যান্ড। নাম দিয়েছে 'লাভ বেটার।' অভিনব এই ক্যাম্পেনের উদ্দেশ্য হল নতুন প্রজন্মকে শেখানো কীভাবে সম্পর্কের বিষয়ে পজিটিভ চিন্তাভাবনা তৈরি করতে হয়।

বুধবার একটি সাংবাদিক বৈঠকে 'লাভ বেটার' (Love Better) ক্যাম্পেনের কথা জানিয়েছে নিউজিল্যান্ড সরকার। দেশটির সামাজিক উন্নয়ন মন্ত্রক এই ক্যাম্পেনটির দায়িত্ব রয়েছে। তিন বছরের এই ক্যাম্পেনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৪০ লক্ষ ডলার। নিউজিল্যান্ড সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, নতুন প্রজন্ম যাতে সম্পর্কের বিষয়ে সঠিক ধারণা পোষণ করে, ভবিষ্যৎ সম্পর্কগুলি যাতে তারা সুস্থ এবং ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্যেই এই ক্যাম্পেন চালু করা হয়েছে।

কিন্তু এই ক্যাম্পেন শুরু করার কথা মাথায় এল কেন? এর জবাবে নিউজিল্যান্ডের সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট মন্ত্রকের অ্যাসোসিয়েট মিনিস্টার প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণণ জানিয়েছেন, '১ হাজার ২০০-এরও বেশি তরুন তরুণী প্রেম এবং বিচ্ছেদের ব্যাপারে সাহায্য এবং পরামর্শ চেয়ে আমাদের দ্বারস্থ হয়েছিল। অর্থাৎ একটা একটা সাধারণ চ্যালেঞ্জ।'

এই ক্যাম্পেনের জন্য 'own the feels' নামে হ্যাশট্যাগ চালু করেছে সরকার। প্রাথমিকভাবে তরুণ তরুণীদের বলা হচ্ছে, তাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে যারা একই সমস্যায় ভুগছে তাদের সঙ্গে নিজেদের মনের কথা এবং অভিজ্ঞতা শেয়ার করতে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অনেকে যখন একই ধরনের অভিজ্ঞতার কথা শেয়ার করবে, তখন তা সদ্য হৃদয় ভাঙা অল্প বয়সীদের মধ্যে শক্তি যোগাবে বলে আশাবাদী সরকার। শুধু তাই নয়, নেতিবাচক চিন্তা দূর হয়ে আত্মবিশ্বাসও বাড়বে বলে মনে করছেন তাঁরা।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিউজিল্যান্ডের যৌন হিংসা এবং পারিবারিক হিংসার অত্যন্ত লজ্জাজনক পরিসংখ্যান রয়েছে। দেশের ১৬-২৪ বছর বয়সি তরুণ তরুণীদের অন্তত ৮৭ শতাংশের মধ্যেই সুস্থ স্বাভাবিক বিচ্ছেদের বদলে মারধর এবং নির্যাতনের ফলে বিচ্ছেদের ঘটনা দেখা গেছে বলে দাবি তাঁর। পারিবারিক এবং যৌন হিংসার ঘটনা দূরীকরণে নতুন এই ক্যাম্পেইন কার্যকরী হবে বলে আশাবাদী নিউজিল্যান্ড প্রশাসন।

রমজানের প্রথম সন্ধেয় চাঁদ-শুক্রের মহামিলন, কলকাতার আকাশে অপূর্ব দৃশ্য


```