Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

১০ মাস পর জেল থেকে ছাড়া পাচ্ছেন সিধু, ৩৫ বছরের পুরনো খুনের মামলায় অব্যাহতি

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে মুক্তি। দীর্ঘ দশ মাসের কারাবাসের পরে ছাড়া পাচ্ছেন নভজ্যোৎ সিংহ সিধু। শুক্রবার সিধুর (Navjot Sidhu) টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, আজ পাতিয়ালা জেল থেকে ছাড়া পেতে চলেছেন তিনি। এই খবর সামনে আসার পরেই জেলের বাইর

১০ মাস পর জেল থেকে ছাড়া পাচ্ছেন সিধু, ৩৫ বছরের পুরনো খুনের মামলায় অব্যাহতি

শেষ আপডেট: 1 April 2023 12:01

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে মুক্তি।

দীর্ঘ দশ মাসের কারাবাসের পরে ছাড়া পাচ্ছেন নভজ্যোৎ সিংহ সিধু। শুক্রবার সিধুর (Navjot Sidhu) টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, আজ পাতিয়ালা জেল থেকে ছাড়া পেতে চলেছেন তিনি। এই খবর সামনে আসার পরেই জেলের বাইরে ভিড় জমাতে থাকেন তাঁর সমর্থকরা।

৩৫ বছরের পুরনো খুনের মামলা থেকে মুক্তি পেলেন ভারতের (Team India) প্রাক্তন ওপেনার তথা কংগ্রেস (Congress) নেতা।  ১৯৮৮ সালের একটি অনিচ্ছাকৃত খুনের মামলায় গত বছর সুপ্রিম কোর্ট সিধুকে এক বছরের সাজা দিয়েছিল। বিগত ১০ মাস ধরে পাতিয়ালা জেলে (Patiala Jail) বন্দি ছিলেন তিনি।

সিধুর মুক্তির খবর শুনেই আজ সকাল তেকে পাতিয়ালা জেলের বাইরে সমর্থকদের ভিড় উপচে পড়ছে। তাঁকে স্বাগত জানানোর জন্য ঢোল বাদকদেরও সঙ্গে নিয়ে এসেছেন সমর্থকরা। এক কংগ্রেস সমর্থক বলেন, “নভজ্যোৎ সিং সিধুর মুক্তি আমাদের কাছে উৎসবের মতোই।” মে মাসে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর ভাল ব্যবহারের জন্য প্রায় দু’মাস আগেই ছেড়ে দেওয়া হচ্ছে। ৪৮ দিন আগেই তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, সিধুর আইনজীবী এইচপিএস বর্মা।


```