Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

যুদ্ধবিমানকে উপকূলের বিমানঘাঁটিতে নামাতে সফল ডিআরডিও, এবার জাহাজে ল্যান্ড করানোর চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো : গোয়ার উপকূলে আছে নৌবাহিনীর বিমানঘাঁটি আইএনএস হংস। শুক্রবার সেখানে নৌবাহিনীর লাইট কমব্যাট এয়ারক্রাফট নামাতে সফল হলেন ডিআরডিও-র বিজ্ঞানীরা। বিমানটি যেভাবে নামানো হয়েছে, তাকে বলে অ্যারেস্টেড ল্যান্ডিং। এক্ষেত্রে প্লেন নামার আ

যুদ্ধবিমানকে উপকূলের বিমানঘাঁটিতে নামাতে সফল ডিআরডিও, এবার জাহাজে ল্যান্ড করানোর চেষ্টা

শেষ আপডেট: 13 September 2019 11:46

দ্য ওয়াল ব্যুরো : গোয়ার উপকূলে আছে নৌবাহিনীর বিমানঘাঁটি আইএনএস হংস। শুক্রবার সেখানে নৌবাহিনীর লাইট কমব্যাট এয়ারক্রাফট নামাতে সফল হলেন ডিআরডিও-র বিজ্ঞানীরা। বিমানটি যেভাবে নামানো হয়েছে, তাকে বলে অ্যারেস্টেড ল্যান্ডিং। এক্ষেত্রে প্লেন নামার আগে তাঁর গতি কমিয়ে আনা হয়। উপকূলের বিমান ঘাঁটিতে লাইট কমব্যাট এয়ারক্রাফটকে নামাতে পারা বিজ্ঞানীদের বড় সাফল্য বলে বর্ণনা করেছে নৌবাহিনী। এরপর চেষ্টা করা হবে যাতে ওই ধরনের বিমানকে এয়ারক্রাফট কেরিয়ারে নামানো যায়। https://twitter.com/ANI/status/1172448798536110081 এর আগে হিন্দুস্তান এরোনটিকসের বিজ্ঞানীরা দেশীয় প্রযুক্তিতে তেজস নামে এক ধরনের ফাইটার এয়ারক্রাফট বানিয়েছিলেন। এবার নৌবাহিনীর জন্য ওই ধরনের বিমানই তাঁরা বানিয়ে দিয়েছেন। নৌবাহিনী থেকে বিবৃতি দিয়ে জানিয়েছে, এবার ভারতের বিমানবাহী জাহাজ বিক্রমাদিত্য-য় লাইট কমব্যাট এয়ারক্রাফট নামানোর চেষ্টা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যেভাবে এদিন যুদ্ধবিমানটিকে অ্যারেস্টেড ল্যান্ডিং করানো গিয়েছে, তাতে প্রমাণ হয়, আমাদের বিজ্ঞানীরা দেশীয় প্রযুক্তিতে ওই ধরনের প্লেন বানানোর দক্ষতা অর্জন করেছেন। এই গবেষণায় অ্যারোনটিক্যাল ডেভলপমেন্ট এজেন্সি, হ্যাল, ডিআরডিও এবং সিআইএসআর ল্যাবের বিজ্ঞানীরা যুক্ত ছিলেন। কিছুদিনের মধ্যেই বিক্রমাদিত্য বাদে আর একটি এয়ারক্রাফট কেরিয়ার পেতে চলেছে নৌবাহিনী। তাঁর নাম আইএনএস বিক্রান্ত। তাঁর নির্মাণ প্রায় শেষ হয়ে এসেছে। গত ২০ এপ্রিল নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা বলেন, ২০২১ সালের মধ্যে আইএনএস বিক্রান্তের নির্মাণ শেষ হয়ে যাবে। পরে আর একটি এয়ারক্রাফট কেরিয়ার বানানোরও চেষ্টা করবে নৌবাহিনী। ভারত মহাসাগরে চিনের শক্তি যেভাবে বেড়ে চলেছে, তাঁর সঙ্গে পাল্লা দিতে তিনটি এয়ারক্রাফট কেরিয়ার প্রয়োজন বলে নৌবাহিনী মনে করে।

```