Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে যোগ দিলেন বিজেপিতে

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে বিদ্যা রানি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। শনিবার তামিলনাড়ুর রাজ্য বিজেপি দফতরের একটি অনুষ্ঠানে পদ্মশিবিরে যোগ দেন বীরাপ্পন-কন্যা। বিজেপির তামিলনাড়ুর সাধারণ সম্পাদক মুরলীধর রাও ও প্রাক্তন

চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে যোগ দিলেন বিজেপিতে

শেষ আপডেট: 23 February 2020 09:21

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে বিদ্যা রানি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। শনিবার তামিলনাড়ুর রাজ্য বিজেপি দফতরের একটি অনুষ্ঠানে পদ্মশিবিরে যোগ দেন বীরাপ্পন-কন্যা। বিজেপির তামিলনাড়ুর সাধারণ সম্পাদক মুরলীধর রাও ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণন উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। শুধু বীরাপ্পনের মেয়ে বিদ্যা রানি নন, বিভিন্ন পার্টি থেকে আসা আরও একহাজার কর্মী শনিবার যোগ দেন বিজেপিতে। গেরুয়া শিবিরে যোগ দিয়ে বিদ্যা বলেন, “আমি পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে চাই। যাতে সরকারি প্রকল্পগুলি অনগ্রসর এলাকার মানু্যষের কাছে পৌঁছয় সেটাতেই অগ্রাধিকার থাকবে আমার।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন সেকথাও স্পষ্ট করে জানান বীরাপ্পনের মেয়ে। তাঁর কথায়, “মোদীজি জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সমাজের সব অংশের মানুষের জন্য প্রকল্প চালু করেছেন। আমি সেটাকেই প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে চাই।”

```