Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সৌদি আরবে দুর্ঘটনায় মৃত্যু মুর্শিদাবাদের যুবকের, তিন বোনের বিয়ে দিতে পাড়ি দিয়েছিলেন

মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে সৌদি আরবের জেড্ডায়। বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার সলুয়া বিলধারীতে সে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

সৌদি আরবে দুর্ঘটনায় মৃত্যু মুর্শিদাবাদের যুবকের, তিন বোনের বিয়ে দিতে পাড়ি দিয়েছিলেন

শেষ আপডেট: 28 November 2024 19:20

দ্য় ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: জেলায় কাজ নেই। তিন বোনের বিয়ে দেওয়ার জন্য সৌদি আরবে কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের এক যুবক। সেখানেই দুর্ঘটনায় মৃত্যু হল তার। জানা গেছে, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ শ্রমিকের। 

মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে সৌদি আরবের জেড্ডায়। বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার সলুয়া বিলধারীতে সে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে খবর, আটমাস আগে কাজের জন্য সৌদি আরবে গিয়েছিলেন সলুয়া এলাকার যুবক গোলাম মোস্তফা সেখ ওরফে জাহির। মাত্র ২১ বছর বয়সেই সৌদি আরবে পাড়ি দেন তিনি। পরিবারের বড় ছেলে জাহিদ। তাঁর বাবাও ছিলেন পরিযায়ী শ্রমিক। মুম্বইয়ে কাজে গিয়ে দুর্ঘটনায় পড়ে অক্ষম হয়ে পড়েন। তাই সংসারের সমস্ত দায়িত্ব চাপে জাহিরের কাঁধে। তিন বোনের বিয়ে দেওয়ার দায়িত্বও চাপে তাঁর কাঁধে। তারপরেই বিদেশে পাড়ি দিয়েছিলেন জাহির। ঋণ করে একটি কোম্পানির ভিসাতে সেখানে সাফাই কর্মী হিসেবে নিযুক্ত হন।

ছেলে সৌদি যাওয়ার পরে সংসারের হাল ফিরছিল একটু একটু করে। কিন্তু দুর্ঘটনায় ছন্দপতন হল। জাহিরের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। জানা গেছে, ঐ কোম্পানির মারফৎ দেহ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, সলুয়া এলাকার আশি শতাংশ মানুষ পরিযায়ী শ্রমিক। এলাকায় কাজ না থাকায় ভিনরাজ্য এবং ভিনদেশে পাড়ি দিতে হয় যুবকদের। এই সমস্যা সমাধান হবে কবে জানা নেই কারও।


```