Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

কিশোরদের নিয়ে সুইসাইড বম্বার তৈরির ছক ছিল, মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গিদের জেরায় মিলল তথ্য

তদন্তকারীরা জানান, ধৃত মিনারুল ও আব্বাসের দায়িত্ব ছিল এলাকার ১২ থেকে ১৬ বছর বয়সি ছেলেমেয়েকে চিহ্নিত করে তাদের মাদ্রাসায় নিয়ে আসা।

কিশোরদের নিয়ে সুইসাইড বম্বার তৈরির ছক ছিল, মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গিদের জেরায় মিলল তথ্য

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 December 2024 11:06

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: কিশোরদের মগজধোলাই করে সুইসাইড বম্বার তৈরি করাই ছিল লক্ষ্য। তবে সেই উদ্দেশ্য সিদ্ধির আগেই এসটিএফের জালে ধরা পড়ে অসম, কেরল এবং পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হওয়া আট জঙ্গি। ধৃত জঙ্গিদের লাগাতার জেরা করে এমনই তথ্য মিলেছে বলে চাঞ্চল্যকর দাবি করেছে অসম পুলিশের এসটিএফ। এদের মধ্যেই রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত মিনারুল শেখ এবং মহম্মদ আব্বাস। 

অসম এসটিএফের দাবি ধৃতরা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-উল্লাহ বাংলা টিমের সদস্য। তদন্তকারীরা জানান, ধৃত মিনারুল ও আব্বাসের দায়িত্ব ছিল এলাকার ১২ থেকে ১৬ বছর বয়সি ছেলেমেয়েকে চিহ্নিত করে তাদের মাদ্রাসায় নিয়ে আসা। মাদ্রাসায় মগজধোলাই এর পরবর্তী পর্বটা চালানোর পরিকল্পনা হয় । উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিশোর-কিশোরীদের প্রশিক্ষণ দিয়ে অন্তত ৩০ জন সুইসাইড বম্বারের তৈরি করতে কাজে নেমেছিল তারা। পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় এখনও কয়েক জন জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে রাজ্য পুলিশকে সতর্ক করেছে অসম এসটিএফ।

অসম এসটিএফের দাবি, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি করিডরের চারটি গ্রাম চিহ্নিত করেছিল জঙ্গিরা। সেখানে স্থানীয় মহিলাদের আর্থিক সাহায্য দিয়ে দলে টানাই ছিল লক্ষ্য। তাঁদের ঢাল করেই বিএসএফ-কে আটকানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা। বিএসএফের আউটপোস্ট এবং জেলা পুলিশের দফতরে এভাবেই নাশকতার ছক করেছিল তারা।  ধৃতদের জেরা করে যা তথ্য উঠে এসেছে, তার রিপোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। সেই মতো সীমান্ত রাজ্যগুলিকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

অসম পুলিশের স্পেশ্যাল ডিজি হরমিত সিংহ জানান, ‘সারা ভারত জুড়ে একাধিক জায়গায় বড়সড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও হামলার পরিকল্পনা ছিল ওদের। পাকিস্তান ও বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে ধৃত জঙ্গিদের। 


```