Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

লালগোলা থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক, নকল আধার কার্ড বানিয়ে বসবাস করছিলেন

অভিযোগ, সোহেল রানা আধার কার্ডে তার বাবা ও মায়ের নামের জায়গায়, লালগোলা থানার আটরশিয়ার বাসিন্দা নিজের পিসেমশাই আব্দুল রশিদ ও পিসি শেফালি বিবির নাম নথিভুক্ত করে।

লালগোলা থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক, নকল আধার কার্ড বানিয়ে বসবাস করছিলেন

আটক বাংলাদেশিকে তোলা হল আদালতে

শেষ আপডেট: 24 December 2024 16:26

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: লালগোলা থেকে গ্রেফতার করা হল এক বাংলাদেশিকে। ধৃতের নাম সোহেল রানা। তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি।

সোমবার লালগোলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে ভারতে যাতায়াত করছিল এবং নকল আধার কার্ড বানিয়েছিল। অভিযোগ, সোহেল রানা আধার কার্ডে তার বাবা ও মায়ের নামের জায়গায়, লালগোলা থানার আটরশিয়ার বাসিন্দা নিজের পিসেমশাই আব্দুল রশিদ ও পিসি শেফালি বিবির নাম নথিভুক্ত করেছিল। তার নিজের বাবা ও মায়ের নাম সাইফুল ইসলাম ও জুলেখা বিবি। তাদের বাড়ি বাংলাদেশে।

স্থানীয় সূত্রে খবর, সোহেল প্রায় সাত বছর আগে ভারতে তার পিসির মেয়ে সেলিনা খাতুনকে বিয়ে করে। চেন্নাই সহ বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করত সে। ইদানিং আধার কার্ডে তার  ঠিকানা পরিবর্তন করেছিল। পুলিশ তদন্তে নেমে বেআইনিভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করে দেওয়ার অভিযোগে লালগোলার বালিগ্রাম থেকে অলিউল আলম নামে আরও একজনকে গ্রেফতার করে। বাংলাদেশ থেকে ভারতে আসতে সাহায্য করার জন্য জলঙ্গি থানার দয়ারামপুর থেকে সাহারুল মোল্লা নামে একজন দালালকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তিন ব্যক্তিকে মঙ্গলবার লালবাগ আদালতে পেশ করে পুলিশ।


```