Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বোরখা পরা ছাত্রীদের কলেজে বাধা! তুমুল বিক্ষোভে কর্তৃপক্ষ বলল, শৌচালয়ে খুলে রাখতে হবে বোরখা

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রীদের বোরখা পরে (students wearing burqa) কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল মুম্বইয়ের একটি কলেজে (Mumbai College)। ওই কলেজের ছাত্রীদের একাংশের অভিযোগ, বোরখা এবং হিজাব পরা পড়ুয়াদের বুধবার সকালে নিরাপত্তাকর্মীরা কলেজের

বোরখা পরা ছাত্রীদের কলেজে বাধা! তুমুল বিক্ষোভে কর্তৃপক্ষ বলল, শৌচালয়ে খুলে রাখতে হবে বোরখা

শেষ আপডেট: 3 August 2023 08:36

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রীদের বোরখা পরে (students wearing burqa) কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল মুম্বইয়ের একটি কলেজে (Mumbai College)। ওই কলেজের ছাত্রীদের একাংশের অভিযোগ, বোরখা এবং হিজাব পরা পড়ুয়াদের বুধবার সকালে নিরাপত্তাকর্মীরা কলেজের গেটেই আটকে দেন। ছাত্রীরা দাবি করেন, ধর্মীয় কারণে এই পোশাক তাঁরা বহুদিন ধরে পরছেন, এর সঙ্গে পড়াশোনার সম্পর্ক নেই। কিন্তু তাঁদের কোনওভবেই ঢুকতে দেওয়া হয়নি কলেজে।

চেম্বুরে অবস্থিত এনজি আচার্য এবং ডিকে মারাঠে কলেজের এই ঘটনায় কলেজের গেটের সামনেই প্রতিবাদে ও ক্ষোভে ফেটে পড়েন ওই ছাত্রীরা। তাঁদের অনেকের অভিভাবকও চলে আসেন। সবাই মিলে কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এই প্রতিবাদের ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়। দ্রুত ভাইরাল হয়ে যায় সেটি। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং ছাত্রীরা কলেজে ঢুকতে পারেন।

তবে শিক্ষা প্রতিষ্ঠান অবশ্য নিজের দাবিতে অনড়। প্রতিষ্ঠানের দাবি, সম্প্রতি কলেজে পোশাক বিধি শুরু হয়েছে। সব পড়ুয়া এবং অভিভাবকদেরই জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট ইউনিফর্ম পরেই কলেজে আসতে হবে, তার বাইরে কিছু পরা যাবে না। সেই নিয়ম অমান্য করায় গেটে আটকানো হয়েছে কিছু ছাত্রীকে। নিরাপত্তাকর্মী এতে কোনও অন্যায় করেননি বলেই দাবি কলেজের প্রিন্সিপাল বিদ্যা গৌরী লেলের।

প্রিন্সিপাল বলেন, 'গত ১ মে বৈঠকে অভিভাবকদের নতুন পোশাক বিধির কথা জানানো হয়েছিল। যে বোরখা, হিজাব, স্কার্ফ নিষিদ্ধ বলে স্পষ্ট বলা হয়। সেই বৈঠকে সকলেই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। তবুও এখন গন্ডগোল করছেন অনেকে। যদি কোনও ছাত্রী নিয়ম মানতে না চান, তবে এই কলেজ ছাড়তে পারেন।'

কলেজের মুসলিম ছাত্রীদের বক্তব্য, বোরখা এবং হিজাব পরা তাঁদের দীর্ঘদিনের অভ্যেস। ধর্মীয় কারণেই এই অভ্যেস পালন করেন তাঁরা। এখন হঠাৎ নিয়ম মেনে বোরখা-হিজাব ছাড়া কলেজে আসা তাঁদের জন্য অস্বস্তিকর। তাঁরা কলেজে কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আবেদন করেছিলেন বলেও জানিয়েছেন।

তবে বুধবার সারাদিন এই ঝামেলার শেষে কিছুটা সুর নরম করে কলেজ কর্তৃপক্ষ। ধর্মীয় ভাবাবেগ এবং নিরাপত্তার কথা মাথায় রেখে বোরখা-হিজাব-স্কার্ফ পরে কলেজে ঢোকা যাবে বলে জানায় তারা। তবে ক্লাস করা যাবে না ওই পোশাকে। ক্লাসে ঢোকার আগে ওইসব পোশাক শৌচালয়ে খুলে রেখে তবে আসতে হবে। আবার কলেজ থেকে বেরোনোর আগে সেগুলি পরতে পারবেন ছাত্রীরা।

জাতপাত তুলে নির্যাতন! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা


```