Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মাদার টেরেসা ক্রিমিনাল, অসৎ, বর্বর: তসলিমা নাসরিন

দ্য ওয়াল ব্যুরো: মাদার টেরেসার হাতে গড়া সংস্থা মিশনারিজ অফ চ্যারিটি নিয়ে চলা বিতর্কে নতুন করে ঘি ঢাললেন সাহিত্যিক তসলিমা নাসরিন। তসলিমা টুইট করে শান্তির জন্য নোবেলজয়ী মাদার টেরেসা সম্পর্কে যা যা শব্দ ব্যবহার করলেন, তা পড়ে অনেকেই বলছেন শালীন

মাদার টেরেসা ক্রিমিনাল, অসৎ, বর্বর: তসলিমা নাসরিন

শেষ আপডেট: 13 July 2018 20:40

দ্য ওয়াল ব্যুরো: মাদার টেরেসার হাতে গড়া সংস্থা মিশনারিজ অফ চ্যারিটি নিয়ে চলা বিতর্কে নতুন করে ঘি ঢাললেন সাহিত্যিক তসলিমা নাসরিন। তসলিমা টুইট করে শান্তির জন্য নোবেলজয়ী মাদার টেরেসা সম্পর্কে যা যা শব্দ ব্যবহার করলেন, তা পড়ে অনেকেই বলছেন শালীনতার মাত্রা ছাড়িয়েছেন তিনি। শুক্রবার রাতে টুইট করে বিতর্কিত এই সাহিত্যিক লেখেন, ‘মাদার টেরেসার চ্যারিটি হোম শিশু বিক্রি করে এটা নতুন কোনও ঘটনা নয়। নানান বেআইনি, অমানবিক, অসৎ, দুর্নীতি  এবং বর্বরোচিত কাজের সঙ্গে যুক্ত ছিলেন মাদার টেরেসা। বিখ্যাত বলে দয়া করে কোনও ক্রিমিনালকে আড়াল করার চেষ্টা করবেন না।’ আরও পড়ুন: শিশু বিক্রির কথা স্বীকার করেছেন নির্মল হৃদয়ের নান, ভিডিও প্রকাশ প্রসঙ্গত কয়েকদিন আগে মাদার টেরেসার প্রতিষ্ঠা করা মিশনারিজ অফ চ্যারিটির রাঁচি ইউনিট থেকে শিশু চুরির অভিযোগ ওঠে। গ্রেফতারও করা হয় এক মহিলা কর্মীকে। এরপর মাদার টেরেসা এবং তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সরব হয় হিন্দুত্ববাদীরা। তা আরও গতি পায় বৃহস্পতিবার। আরএসএস-এর দিল্লির এক প্রচারপ্রমুখ দাবি তোলেন মাদার টেরেসার নোবেল ফিরিয়ে নেওয়া উচিত। সেই সঙ্গে তাঁর দাবি, যে সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ তাঁর কর্ণধার হিসেবে মাদার টেরেসা ভারতরত্ন পাওয়ারও যোগ্য নন। ১৯৮০ সালে ভারতরত্ন পেয়েছিলেন মাদার টেরেসা। হিন্দুত্ববাদীদের আক্রমণের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইট করে মিশনারিজ অফ চ্যারিটি এবং মাদার টেরেসার বিরুদ্ধে সংগঠিত আক্রমণের প্রতিবাদও জানান তিনি। কিন্তু এর মধ্যেই টুইট করে বসেন তসলিমা। আরও পড়ুন- শিশু বিক্রির কথা স্বীকার করেছেন নির্মল হৃদয়ের নান, ভিডিও প্রকাশ সাহিত্যমহলের একাংশের মতে, চিরকালই বিতর্ক তৈরি করে প্রচারে থাকতে ভালবাসেন তসলিমা। এই টুইটও সেরকমই বলেই মত তাঁদের। তবে তসলিমার টুইট দেখে অনেকেই বলছেন, এটাকেই হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ার ময়দানে আরও বেশি করে মেরুকরণের রাজনীতি করবে সঙ্ঘ। সর্বোপরি তসলিমা বাংলাদেশ থেকে বিতাড়িত। ভারতের নাগরিকত্ব নেই তাঁর। কিন্তু দেশের সরকার তাঁকে এ দেশে আশ্রয় দিয়েছে। এমন একজন ব্যক্তি কি ভারতরত্ন সম্মানে ভূষিত একজন সম্পর্কে এই ধরনের শব্দ ব্যবহার করে আক্রমণ করতে পারেন? এই প্রশ্ন তুলে অনেকেই বলছেন বল এখন দেশের সরকারের কোর্টে।

```