Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কলকাতা লিগ জয় মহামেডানের, টানা দু'বার খেতাব এল সাদা-কালো তাঁবুতে

দ্য ওয়াল ব্যুরো: টানা দু'বার কলকাতা সেরা হল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা সাদা-কালো ব্রিগেড এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল কলকাতা লিগের (Kolkata League 2022) খেতাব। রবিবার ভবানীপুর ও এরিয়ানে ম্যাচ ড্র হত

কলকাতা লিগ জয় মহামেডানের, টানা দু'বার খেতাব এল সাদা-কালো তাঁবুতে

শেষ আপডেট: 30 October 2022 13:20

দ্য ওয়াল ব্যুরো: টানা দু'বার কলকাতা সেরা হল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা সাদা-কালো ব্রিগেড এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল কলকাতা লিগের (Kolkata League 2022) খেতাব। রবিবার ভবানীপুর ও এরিয়ানে ম্যাচ ড্র হতেই খুশির বন্যা বয়ে গেল মহামেডান তাঁবুতে।

চলতি কলকাতা লিগে তিন ম্যাচ খেলে আন্দ্রে চেরনেসভের ছেলেরা ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে। মহামেডানে সঙ্গে জোর টক্কর ছিল রঞ্জন চৌধুরীর ভবানীপুরের সঙ্গে। আজকের ম্যাচে যদি ভবানীপুর জিতে যেত তো মঙ্গলবারের ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াত ব্ল্যাক প্যান্থারদের কাছে। কিন্তু এরিয়ানের বিরুদ্ধে ড্র করায় ভবানীপুর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল।

মঙ্গলবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মিনি ডার্বি হতে চলেছে নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচে হারলেও মার্কাস-ওসমানে-আভাসদের চ্যাম্পিয়ন হওয়া আটকানো যাবে না।

এই লিগে নেই মোহনবাগান। ইস্টবেঙ্গল খেললেও তেমন দাগ কাটতে পারেনি এখনও। নিয়ম অনুযায়ী লাল-হলুদ ব্রিগেডের বি টিম খেলছে। সেই লিগে এবার খেতাব জিতল মহামেডান। ডুরান্ড কাপেও ছাপ রেখেছিল এই দল। যখন ময়দানের অন্য দুই প্রধান গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল তখন মহামেডান খেলেছিল সেমিফাইনাল। যদিও খেতাব জিততে পারেনি। সেই দুঃখ ঘুচল কলকাতা লিগ জয়ের মধ্যে দিয়ে।

বল হাতে আগুন ঝরালেন লুনগি, ভারতীয় ব্যাটিং বিপর্যয়ে আশার আলো দেখাল সূর্য


```