Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

গত ১০ বছরে প্রতিদিন ২টি করে কলেজ, সপ্তাহে ১টি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি: মোদী

বোলপুরের সভা থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় বিজেপি কীভাবে বিপ্লব ঘটিয়েছে, তা বোঝাতে গিয়ে মোদী তুলে ধরেছেন একটি পরিসংখ্যান। যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে।

গত ১০ বছরে প্রতিদিন ২টি করে কলেজ, সপ্তাহে ১টি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি: মোদী

নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 3 May 2024 19:56

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বর্ধমান, নদিয়া এবং বীরভূমে সভা করেন তিনি। 

বোলপুরের সভা থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় বিজেপি কীভাবে বিপ্লব ঘটিয়েছে, তা বোঝাতে গিয়ে মোদী তুলে ধরেছেন একটি পরিসংখ্যান। যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে।

এদিন বোলপুরের নির্বাচনী সভা থেকে মোদী দাবি করেছেন, গত ১০ বছরে তাঁর আমলে দেশে প্রতিদিন ২টি করে কলেজ, সপ্তাহে ১টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে।

মোদীর কথায়, "শিক্ষায় আমাদের বিশেষ অগ্রগতি হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, গত ১০ বছরে আমরা দেশে প্রতিদিন ২টি করে কলেজ, সপ্তাহে ১টি করে বিশ্ববিদ্যালয় তৈরি করেছি। গত ৬০ বছরে দেশে যত মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে, ১০ বছরে তার চেয়ে বেশি মেডিক্যাল কলেজ তৈরি করেছি।"

এখানেই না থেমে মোদীর আরও দাবি, "এটা তো ট্রেলার। আমার এখনও অনেক কাজ করার বাকি আছে।"

মোদীর দেওয়া পরিসংখ্যানের হিসেবে প্রতিদিন ২টি করে কলেজ নির্মাণ হলে বছরে ৭৩০টি কলেজ তৈরি হওয়ার কথা। সেক্ষেত্রে ১০ বছরে সংখ্যাটা দাঁড়ায় ৭ হাজার ৩০০টি। একইভাবে সপ্তাহে ১টি করে বিশ্ববিদ্যালয় তৈরি হলে বছরে মোট সংখ্যা দাঁড়ায় ৫২টি অর্থাৎ ১০ বছরে  মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হওয়ার কথা ৫২০টি।

জনসভায় মোদী বলেন, গত তিন দশকে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল। আমরা ক্ষমতায় আসার পর শিক্ষার বিস্তর বদল ঘটিয়েছি।"

তৃণমূল-কংগ্রেস-সিপিএমকে একই বন্ধনীতে রেখে মোদীর অভিযোগ, "এরা দেশবাসীর কথা ভাবে না, এরা শুধু মোদীর কুৎসা করতে জানে।"


```