Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নয়ডাতে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কিশোরীর, মেলেনি সুইসাইড নোট

দ্য ওয়াল ব্যুরো: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বছর পনেরোর এক কিশোরী। ঘটনাটি নয়ডার সেক্টর ৩১-এর। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে সেক্টর ৩১-এর জেলা হাসপাতালে সাত তলা থেকে ঝাঁপ দেন ওই কিশোরী। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বল

নয়ডাতে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কিশোরীর, মেলেনি সুইসাইড নোট

শেষ আপডেট: 17 July 2018 05:14

দ্য ওয়াল ব্যুরো: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বছর পনেরোর এক কিশোরী। ঘটনাটি নয়ডার সেক্টর ৩১-এর। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে সেক্টর ৩১-এর জেলা হাসপাতালে সাত তলা থেকে ঝাঁপ দেন ওই কিশোরী। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে সেক্টর ৩১-এর নিঠারি এলাকার বাসিন্দা ওই কিশোরী। কিন্তু তাঁর নাম বা আরও কোনও পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। অন্যদিকে পুলিশ জানিয়েছে, মানসিক ভাবে অবসাদগ্রস্ত ছিলেন ওই কিশোরী। নিরাপত্তারক্ষী বিক্রম সিং জানিয়েছে, খুব জোরে একটা কান্নার শব্দ শুনতে পান তিনি। প্রথমে তিনি ভেবেছেন কোনও ভারী জিনিস উপর থেকে নীচে পড়ে গিয়েছে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই কিশোরী। সঙ্গে সঙ্গেই হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডের চিকিৎসকদের খবর দেন বিক্রম। চিকিৎসকেরা জানিয়েছে, প্রায় পৌনে বারোটা নাগাদ তাঁরা এই ঘটনার খবর পান। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কিন্তু নিরাপত্তারক্ষীর উপস্থিতিতে কীভাবে ওই মেয়েটি সাত তলায় পৌঁছোল সেই নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

```