শ্রীলঙ্কায় গ্রেফতার অর্জুন রণতুঙ্গা, সংকট বাড়ছে
দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপাল শ্রীসেন আচমকাই বরখাস্ত করেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে। শনিবার ঘোষণা করেন, পুরো মন্ত্রিসভাকেই বরখাস্ত করা হল । এরপর সোমবার বিক্রম সিংহে মন্ত্রিসভার পেট্রলিয়াম মন্ত্রী অর্জ
শেষ আপডেট: 29 October 2018 12:36
দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপাল শ্রীসেন আচমকাই বরখাস্ত করেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে। শনিবার ঘোষণা করেন, পুরো মন্ত্রিসভাকেই বরখাস্ত করা হল । এরপর সোমবার বিক্রম সিংহে মন্ত্রিসভার পেট্রলিয়াম মন্ত্রী অর্জুন রণতুঙ্গাকে খুনের দায়ে গ্রেফতার করল পুলিশ । তাঁকে শীঘ্রই কোর্টে পেশ করা হবে ।
শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকটের পিছনে চিন
শনিবার প্রেসিডেন্ট বরখাস্ত করলেও নিজেকে মন্ত্রী বলেই দাবি করেছিলেন অর্জুন । সেইমতো রবিবার ঢুকতে যাচ্ছিলেন নিজের অফিস সিলোন পেট্রলিয়াম কর্পোরেশনে । তখন প্রেসিডেন্টের অনুগামীরা তাঁর রাস্তা আটকান । ধস্তাধস্তি শুরু হয় । একসময় প্রেসিডেন্টের অনুগামীরা তাঁকে তুলে নিয়ে যেতে চেষ্টা করে । তখন অর্জুনের দেহরক্ষীরা গুলি চালায় । তিনজন আহত হন। তাঁদের একজন পরে হাসপাতালে মারা যান। সেই ব্যক্তিকে খুনের জন্যই অর্জুনকে গ্রেফতার করা হয়েছে ।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন